Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১, ২০২৬

এক মাসের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণ, শুভেন্দু সরকারের শপথ নিলেন আরও ৩৫ মন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
এক মাসের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণ, শুভেন্দু সরকারের শপথ নিলেন আরও ৩৫ মন্ত্রী

সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সোমবার লোকভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন করে ৩৫ জন মন্ত্রী শপথ নেওয়ার পর রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০-এ। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর. এন. রবি।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী—তিন স্তরেই গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। বিকেলে নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ নিলেন যাঁরা

এদিন শপথগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল— তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শংকর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)-সহ মোট ৩৫ জন। এছাড়াও আউশগ্রামের কলিতা মাজি এবং কান্দির গার্গী ঘোষ দাস এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন—

  • দীপক বর্মন
  • তাপস রায়
  • শংকর ঘোষ
  • মনোজ ওঁরাও
  • অর্জুন সিং
  • গৌরীশংকর ঘোষ
  • জগন্নাথ চট্টোপাধ্যায়
  • স্বপন দাশগুপ্ত
  • কল্যাণ চক্রবর্তী
  • দুধকুমার মণ্ডল
  • অজয় পোদ্দার
  • অরূপকুমার দাস

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—

  • ইন্দ্রনীল খাঁ
  • মালতী রাভা রায়
  • রাজেশ মাহাতো

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রতিমন্ত্রী পদে স্থান পেয়েছেন—

  • জুয়েল মুর্মু
  • ড. হরেকৃষ্ণ বেরা
  • আনন্দময় বর্মন
  • অশোক দিন্দা
  • নদিয়ারচাঁদ বাউড়ি
  • বিশাল লামা
  • দিবাকর ঘরামি
  • শান্তনু প্রামাণিক
  • পূর্ণিমা চক্রবর্তী
  • মৌমিতা বিশ্বাস মিশ্র
  • গার্গী ঘোষ দাস
  • উমেশ রাই
  • কৌশিক চৌধুরী
  • ভাস্কর ভট্টাচার্য
  • কলিতা মাজি
  • বিরাজ বিশ্বাস
  • দীপঙ্কর জানা
  • সুমনা সরকার
  • অমিয় কিস্কু

ভোটের ফল থেকে মন্ত্রিসভা সম্প্রসারণ

গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টির মধ্যে ২০৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ পাঁচ সদস্যের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।

সেই সময় শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পান। দীর্ঘদিন ধরে সীমিত সংখ্যক মন্ত্রীর উপর একাধিক দপ্তরের চাপ থাকায় এবার সেই ভার লাঘব করতেই মন্ত্রিসভায় আরও ৩৫ জনকে অন্তর্ভুক্ত করা হল।

ফলে রাজ্যের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী ও বিস্তৃত হল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানেই দফতর বন্টন হবে, জানান সদ্য শপথ নেওয়া নতুন মন্ত্রিসভার সদস্য তাপস রায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!