Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ২২, ২০২২

বড়বাজার থেকে সাড়ে চার কোটি টাকার ‘বিদেশি’ সোনা উদ্ধার

গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকরা একটি দোকানে অভিযান চালিয়ে ৯,০২০.৪৬ গ্রাম সোনা উদ্ধার করেন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বড়বাজার থেকে সাড়ে চার কোটি টাকার ‘বিদেশি’ সোনা উদ্ধার

প্রতীকী চিত্র ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা। কে বা কারা এই পাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত, কোথা থেকেই বা এল এত সোনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দোকান তল্লাশি করতেই আধিকারিকদের হাতে আসে ৯,০২০.৪৬ গ্রামের সোনা। এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন অফিসারেরা । তাঁরা জানান, এই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। কোথা থেকে এই সোনা এল এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচার চক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!