- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ৮, ২০২৪
চার জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে এখনও বিলম্ব
দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমের মাঝে চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম। রেহাই নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গেরও । গড় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। রাতে আর্দ্রতাজনিত অস্বস্ত্বি বাড়বে। এই পরিস্থিতি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, ৩১মে থেকে উত্তরবঙ্গে মৌসুমী অক্ষরেখা এখনও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে।এই সপ্তাহেও তার অবস্থান বদলের বিশেষ সম্ভাবনা নেই। ফলে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও সপ্তাহখানেক দেরি হবে। এই অক্ষরেখাটি মহারাষ্ট্রের রত্নগিরি সোলাপুর থেকে মেডক বিজয়নগর পর্যন্ত বিস্তৃত। এর অন্য ভাগটি রয়েছে উত্তরবঙ্গের শহর ইসলামপুরে। আগামী তিন চারদিনে তেলেঙ্গানা , অন্ধ্রপ্রদেশ, ওড়িশা , ছত্তিসগড় বর্ষা প্রবেশ করবে।
এদিকে শহর কলকাতার অশ্য গরমের পরিস্থিতি বজায় আছে। আজকে সাকালে তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভিজতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও। ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের মানুষকে আরও কিছুদিন তার জন্য অপেক্ষা করতে হবে । সহ্য করতে হবে তীব্র দাবদাহকে।
❤ Support Us





