Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ৫, ২০২৪

মার্কিন স্কুলে আবার চলল গুলি। নিহত ৪, আহত ৯

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন স্কুলে আবার চলল গুলি। নিহত ৪, আহত ৯

মার্কিন যুক্তরাষ্ট্রে এক ছাত্রের গুলিতে ২ জন শিক্ষক ও দুই সহপাঠীসব নিহত ৪। ঘটনাটি ঘটেছে জর্জিয়ার আপালচি হাইস্কুলে। বুধবার অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালায় ছাত্রটি। এই ঘটনায় আরও ৮ জন পড়ুয়া ও ১ জন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। হামলাকারী ছাত্রটিকে স্কুল চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে। এই ঘটনার পর আপাতত স্কুলটি বন্ধ রাখা হয়েছে।

কোল্ট গ্রে নামে হামলাকারী ওই ছাত্র ২০২৩ সালের মে মাসে ইন্টারনেটে খুনের হুমকি দিয়েছিল। ইন্টারনেটে গ্রে একটা ছবি পোস্ট করেছি, যে ছবিতে তাকে বন্ধুকসহ দেখা গিয়েছিল। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। ছাত্রটি হুমকি পাঠানোর বিষয়টি অস্বীকার করলেও, তার বাবা পুলিশকে বলেছিল যে, সে বাড়িতে বন্দুক চুরি করেছি। ২০২৩ সালে ওই কিশোরের বয়স ছিল ১৩ বছের। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ওই বয়সে তার কাছে বন্ধুক থাকার কথা নয়।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (‌এফবিআই)‌ একট বিবৃতিতে বলেছে, সেই সময়ে, স্থানীয়, রাজ্য বা ফেডারেল স্তরে গ্রেফতারের বা কোনও অতিরিক্ত আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য কারণ ছিল না। ফলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়। বছর ঘুরতে না ঘুরতেই যে এতবড় হামলা চালাবে, কল্পনারও অতীত।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রী গুলি চালানোর ঘটনার বর্ণনা করে বলেছে যে, সে গ্রে–কে অঙ্কের ক্লাস শেষে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যেতে দেখেছিল। তারপর একটা বন্ধুক হাতে নিয়ে ফিরে আসে। গ্রে–র এক সহপাঠী তাকে বন্দুক হাতে আসতে দেখে দরজা বন্ধ করে দিয়েছিল। ধাক্কাধাক্কি করে দরজা খুলতে না পেরে গ্রে পাশের ক্লাসরুমে চলে যায় এবং গুলি চালায়।
চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে এটা ২৩ তম ঘটনা। এই ধরনের হামলায় এখনও পর্যন্ত ১১ জন মারা গেছে, আহত হয়েছে ৩৮ জন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!