- দে । শ
- নভেম্বর ৪, ২০২৫
বাংলাদেশে ঢোকার পথে ধৃত ৪৫ বাংলাদেশি নাগরিক
এদেশ থেকে চোরাপথে বাংলাদেশ ঢোকার পথে বিএসএফের হাতে ধরা পড়ল ৪৫ জন বাংলাদেশি নাগরিক। এরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেছিল। প্রশাসনের অনুমান, এসআইআর শুরু হতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। ভারত থেকে বাংলাদেশীরা দেশে ফেরার চেষ্টায় সীমান্তে ভিড় জমাচ্ছে। শুক্রবার রাতে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে আটক ৪৫ জন বাংলাদেশী নাগরিক। কয়েক বছর আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এখানে কাজ জোগাড় করে তারা ভারতেই থেকে গিয়েছিল। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলায় বিভিন্ন জায়গায়। এসআইআর চালু হতেই তারা আবার দেশে ফেরার জন্য অবৈধভাবে সীমান্ত সীমান্ত পার হওয়ার চেষ্টা চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে অবৈধ ভাবে বাংলাদেশে ফেরা চেষ্টা করে ওই বাংলাদেশি নাগরিকরা। ১৪৩ ব্যাটালিয়নের হাকিমপুর সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা শিশু, মহিলা সহ মোট ৪৫ জন বাংলাদেশিকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে কোন বৈধ প্রমান না মেলায় ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন।
❤ Support Us





