- এই মুহূর্তে দে । শ
- জুন ২৯, ২০২৪
সেনা মহড়ায় দুর্ঘটনা।ভারত চিন-সীমান্তে নিহত ৫ জওয়ান। শোকপ্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর
চিন সীমান্তে ট্যাঙ্ক দুর্ঘটনার ফলে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন জওয়ান নিহত হয়েছেন । শনিবার ভোর রাতে লেহ-র দৌলতবেগ ওল্ডি এলাকার প্রকৃত নিয়ন্ত্রন রেখার কাছে একটি নদী পারাপারের অনুশীলন করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন।
শনিবার ভোর তিনটের সময় সেনারা দৈনন্দিন অনুশীলনে ব্যস্ত ছিলেন। লে থেকে ১৪৮ কিলোমিটার দূরে মন্দির মোড়ের কাছে বোধি নদী পার হওয়ার সময়, তাদের T-72 ট্যাঙ্কে হঠাৎ করে জলের স্তর বাড়তে শুরু করে ।ফলে ট্যাঙ্কসহ সৈনিকদের সলিল সমাধি ঘটে। ওই ট্যাঙ্কে ৪-৫ জন সেনা ছিলেন।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,’ লাদাখে একটি নদী পার হওয়ার সময় একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সৈন্যের প্রাণ হারানোর ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই দুঃসময়ে জাতি তাদের পাশে রয়েছে । ‘
টি৭২ ট্যাঙ্ক একটি অত্যাধুনিক সমরাস্ত্র। এটি রাস্তা ছাড়াও কাদা, মাটি, বন্ধুর উঁচু নিচু পথ, পাথুরে জমি দিয়েও অবলীলায় চলতে সক্ষম। অল্প জল রয়েছে এমন জায়গা দিয়েও চলাচলে সক্ষম । তবে অতিরিক্ত জলমগ্ন রাস্তায় দিয়ে ওই ট্যাঙ্ক চলাচল করতে পারেনা।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। লে-র একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে রিপোর্ট পাওয়ার পর সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হবে।
❤ Support Us






