- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১২, ২০২৫
কেরালার সরকারি নার্সিং কলেজে ভয়াবহ র্যাগিংয়ের ঘটনা
দেশের কলেজগুলি থেকে প্রায়শয়ই র্যাগিংয়ের খবর উঠে আসে। অত্যাচার থেকে আত্মহত্যার ঘটনাও কম নয়। সম্প্রতি কেরলের কোট্টায়ামের সরকারি নার্সিং কলেজের ভয়ঙ্কর র্যাগিংয়ের ঘটনার প্রকাশ্যে এসেছে। পোশাক খুলিয়ে মারধর, যৌনাঙ্গ থেকে ডাম্বেল বেঁধে ঝুলিয়ে দেওয়া হত ছাত্রদের। এখানেই শেষ নয়, ধারল জিনিস গেঁথে দেওয়া হত শরীরে। মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হত দিনের পর দিন। এভাবেই অত্যাচারের শিকার হত কলেজে নবাগতদের উপরে। শেষপর্যন্ত আর সহ্য করতে না পেরে, অবশেষে মুখ খোলেন পড়ুয়ারা। তারপরই গ্রেফতার তৃতীয় বর্ষের ৫ পড়ুয়া।
ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়ামের নার্সিং কলেজে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে পাঁচজন তৃতীয় বর্ষের নার্সিং ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এমন নৃসংস অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে কেরালায়। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে র্যাগিং সংক্রান্ত কড়া পদক্ষেপ নেওয়া হলেও, ক্যাম্পাস ও হোস্টেলগুলিতে ভয়াবহ নির্মমতা অব্যহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রথম বর্ষের ছাত্রদের নগ্ন হয়ে দাঁড়াতে বাধ্য করা হত, এরপর সিনিয়র ছাত্ররা তাদের গোপনাঙ্গ থেকে ডাম্বেল ঝুলিয়ে রাখত। জ্যামিতি বাক্স থেকে কম্পাস সহ ধারালো জিনিস ব্যবহার করেও তাঁদের আহত করত। না নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি। ক্ষতস্থানে লোশন লাগানো হত, যার ফলে তাদের জ্বলত। রীতিমতো পাশবিক অত্যাচার চালানো হত। যখন ভুক্তভোগীরা যন্ত্রণায় চিৎকার করত, তখন জোর করে তাদের মুখে লোশন ঢেলে দেওয়া হত। অভিযোগ, সিনিয়ররা এই ঘটনাগুলির ভিডিও করে রেখে জুনিয়রদের হুমকি দিতেন, যদি তারা নির্যাতনের কথা প্রকাশ্যে আনে, তাহলে তাদের শিক্ষাগত ভবিষ্যৎ বিপন্ন হবে। অভিযোগে আরও দাবি করা হয়েছে যে, সিনিয়ররা নিয়মিতভাবে রবিবার জুনিয়রদের কাছ থেকে মদ কেনার জন্য টাকা আদায় করত। কেউ না দিতে চাইলে চলত মারধর । এরপর এক ছাত্র, আর হয়রানি সহ্য করতে না পেরে, তার বাবাকে বিষয়টি জানালে তিনি পুলিশের কাছে তাঁদের অভিযোগ জানাতে বলেন। বর্তমানে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং বুধবার বিকেলের মধ্যে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
উল্লেখ্য, কোচিতে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্র আত্মহত্যা করার এক সপ্তাহ পরেই আবার ভয়াবহ এ ঘটনাটি প্রকাশ্যে এসেছে। ছাত্রটির মা অভিযোগ করেছেন যে, তাঁর ছেলেকে নৃশংসভাবে র্যাগিং করা হয়েছিল, টয়লেট সিট চাঁটতে বাধ্য করা হয়েছিল। আপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে।
❤ Support Us






