- দে । শ
- সেপ্টেম্বর ১০, ২০২৪
স্বাস্থ্য ও জীবন বিমার ওপর থেকে কমবে কি জিএসটির বোঝা ? অক্টোবরে রিপোর্ট পেশ নতুন কমিটির
গত, ৯ই সেপ্টেম্বর নিউ দিল্লির সুষমা স্বরাজ ভবনে ৫৪ তম জি এস টি মিটিং এর হয়। গতকালের এই মিটিং-এ কতগুলি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ও্ই বৈঠকে-এ জি এস টি হ্রাসের জন্য একটি নতুন বডি (GoM) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অক্টোবরের শেষের মধ্যে এই কমিটিকে রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে। সংবাদ মাধ্যমকে সীতারামন জানান, এই কমিটির কনভেনার বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
এই কমিটি আলোচনা করবে যে এই জীবন ও স্বাস্থ্য বিমার ওপর যে ১৮ শতাংশ জি এস টি আছে, তাই-ই বহাল থাকবে বা তা সামগ্রিকভাবে কমানো হবে নাকি তা শুধুমাত্র কিছু ক্যাটাগরির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেমন- বয়স্ক নাগরিক। এই মিটিং বিভিন্ন রাজ্য থেকে উঠে আসা বিমা সংক্রান্ত প্রশ্নকে আলোচনার মধ্যে আনেন। এই বছরই নিতিন গান্ধেকরের সাথে সীতারামনের এই তর্ক বহুদিনের আলোচিত এই বিষয়কে আরো উস্কে দেয়। তিনি এই করোর বোঝা পুরোপুরি বিলুপ্তির কথাই বলেন।
আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে ক্যান্সারের বেশ কিছু অসুধের ওপর জি এস টি ১২% থেকে ৫%-এ হ্রাস করা হয়। নামকিন খাবার এবং সমজাতীয় দ্রব্য ক্ষেত্রেও কমেছে জি এস টির হার। এছাড়া, বিদেশী এয়ার লাইন্সের ক্ষেত্রেও দেওয়া হলো ছাড়।
তবে, এই নতুন কমিটিতে আর কারা থাকবেন বা আদৌ স্বাস্থ্য ও জীবন বিমার ওপর করের বোঝা কমবে কিনা জানা অর্থ দপ্তর এখনো জানায়নি কিছুই।
❤ Support Us





