- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৩, ২০২৩
তুরস্ক-সিরিয়ার ভূকম্পনের ছায়া এবার তাজিকিস্তানে। ৬.৮ মাত্রার কম্পনে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা
ভূমিকম্পের পর ভূমিকম্প। তুরস্ক-সিরিয়ার ধারাবাহিক ভূ-বিপর্যয়ের ছায়া এবার আফগানিস্থান-তাজিকিস্তানে। যদিও, জনবসতি কম হওয়ায় এখানে ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি।
সংবাদ সংস্থার খবর,বৃহস্পতিবার ভোরে ৫ টা ৩৭ মিনিটে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব তাজিকিস্তান-আফগানিস্থানের বিস্তীর্ণ এলাকা। আধ ঘণ্টা পর আবার আফটার শকের ফলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎসস্থল মাটি থেকে ২০.৫ কিমি গভীরে। এটি আফগানিস্থান ও চিনের সীমান্তবর্তী গের্নো বাদাখশান এলাকা। পামির মালভূমি দিয়ে ঘেরা এই অঞ্চলে লোকসংখ্যা বেশ কম। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা এখানে নেই। তবে, এলাকায় ধস নামতে পারে, জানাচ্ছেন ভূ বিশেষজ্ঞরা।
❤ Support Us






