Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২১, ২০২৪

হাসপাতালের খাবারে বিষক্রিয়া, অন্ধ্রপ্রদেশের চিতোরে আক্রান্ত ৭০ পড়ুয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসপাতালের খাবারে বিষক্রিয়া, অন্ধ্রপ্রদেশের চিতোরে আক্রান্ত ৭০ পড়ুয়া

২১ তারিখ অন্ধ্রপ্রদেশের চিতোরের অ্যাপোলো হেলথ ইউনিভার্সিতে খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত হয় ৭০ জন পড়ুয়া। তাদের অতিদ্রুত চিতোর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসা চলছে। বেশ কিছুজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে।

ঠিক দুদিন আগে আনাকাপোল্লেতে একইভাবে খাবারের বিষক্রিয়ায় ৩ জন শিশু মারা যায়। একটি ধর্মীয় সংস্থা পরিচালিত হোস্টেলে এই ঘটনাটি ঘটে।

এই পর পর দুই ঘটনায় বিচলিত অন্ধ্রপ্রদেশ সরকার। শুরু করা হচ্ছে তদন্ত প্রক্রিয়া। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও সরকারী উদাসীনতার চরম বিরোধীতা করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!