Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • জুলাই ১৮, ২০২৩

হিণ্ডেনবার্গ রিপোর্টকে নস্যাতের প্রাণপণ চেষ্টা গৌতমের। বাৎসরিক বৈঠকে কর্ণধারের মুখে সংস্থার সাফল্যের খতিয়ান

আরম্ভ ওয়েব ডেস্ক
হিণ্ডেনবার্গ রিপোর্টকে নস্যাতের  প্রাণপণ চেষ্টা  গৌতমের।  বাৎসরিক বৈঠকে কর্ণধারের মুখে সংস্থার   সাফল্যের খতিয়ান

বাৎসরিক সাধারণ বৈঠক-এ হিণ্ডেনবার্গ রিপোর্টে উল্লিখিত শেয়ার কারচুপির অভিযোগকে কার্যত অস্বীকার করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। কোম্পানির অংশীদারদের যাবতীয় হিসাব ও নথিপত্র দেখিয়ে দাবি করলেন, তাদের সংস্থার ভাবমূর্তি কালিমালিপ্ত করতে এমন প্রতিবেদন বাজারে ছাড়া হয়েছে। দশ বছরের কতগুলো অভিযোগের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে, যার কোনো সারবত্তা নেই। নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে যে ধনকুবের গোষ্ঠী যে মরিয়া তার প্রাণপণ চেষ্টা দেখা গেল বৈঠকে।

সমীক্ষার প্রতিবেদন পেশের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন প্রখ্যাত ধনকুবের। তিনি বলেছেন, যেসময় দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে এবং তাতে তাদের সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সে সময়ই এ অভিযোগ করা হয়। পরিসংখ্যান পেশ করে তিনি দেখিয়েছেন তাদের সংস্থা আদানি গ্যাস লিমিটেড ১,২৪,০০০ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দিয়েছে। যা ৪৬ শতাংশ রাজস্ব বাড়িয়েছে। শহরাঞ্চলে জৈব জ্বালানি ও বৈদ্যুতিক যানের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে স্থিতিশীল শক্তিসম্পদের সরবরাহ করেন তাঁরা।

শুধু তাই নয় বন্দরের ব্যবসাতেও অভূতপূর্ব সাফল্য লাভ করেছেন এবছর অন্তত ৭০ শতাংশ ব্যবসা বাড়িয়েছে আদানি বন্দর। আগামী দিনে ভিজিয়ানাগ্রাম ও কলম্বোতে বন্দর তৈরি হলে বিশ্বের এক অন্যতম সেরা বন্দর কোম্পানিতে পরিণত হবে বলে জানান তিনি। তাঁর আশা, ইস্রাইলের হাফিয়া বন্দরে তাদের আর্থিক বিনিয়োগ ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরে জাহাজ চলাচল বাড়াতে সহায়তা করবে। এক্ষেত্রে তেল আভিভ প্রশাসনও সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে তিনি মনে করেন।  তথ্য সম্প্রচারের ক্ষেত্রেও  অভূতপূর্ব উন্নতি করেছে তাদের সংস্থা।  এবছর ৪০০০ কোটি টাকার ব্যবসা করেছে  তাদের আদানি  ট্রান্সমিশন লিমিটেড ।  যা তাদের আর্থিক শ্রীবৃদ্ধির সূচক। তাই  বিবিধ ক্ষেত্রে যখন সংস্থা দেশকে উন্নতির শিখরেনিয়ে যেতে চাইছে তখন এমন অভিযোগ আসা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করেন গৌতম।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!