- এই মুহূর্তে বৈষয়িক
- জুন ৭, ২০২৪
অপরিবর্তিত রেপো রেট , সুদের হার বহাল থাকল ৬.৫ শতাংশই
২০২৪-২৫ আর্থিক বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ এখনো বাকি। নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেস করেছিলেন অন্তর্বর্তী বাজেট। ভোট শেষ হতেই দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং নিয়ামক সংস্থা তাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে, অপরিবর্তিত রাখা হচ্ছে এবারের রেপো রেট। অর্থাৎ সুদের হার কমানো হল না, বৃদ্ধিও পেল না। এই নিয়ে টানা ৮ ত্রৈমাসিকে একই রকম রেপো রেট রাখল আরবিআই।
#WATCH | RBI Governor Shaktikanta Das says “…The Monetary Policy Committee decided by a 4:2 majority to keep the policy repo rate unchanged at 6.5%. Consequently, the standing deposit facility (SDF) rate remains at 6.25%, and the marginal standing facility (MSF) rate and the… pic.twitter.com/MEOT3e3q1L
— ANI (@ANI) June 7, 2024
বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট পূর্বের ৬.৫ শতাংশ রাখা হচ্ছে । ফলে ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর যে সুদ মিলছিল তাও অপরিবর্তিত থাকবে। ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের বোঝা কমবে না। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার রেপো রেট পরিবর্তন করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখনই তা বাড়িয়ে ৬.৫ করা হয়। তারপর আর কোনও বদল করা হয়নি। অনেকের ধারণা হয়েছিল যে ভোটের পর হয়ত রেপো রেট বাড়ানো হতে পারে। কিন্তু তা আপাতত হচ্ছে না। আগামী তিনমাসের জন্য তা ৬.৫ শতাংশ থাকছে।
যে সুদে রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে টাকা ধার দেয়, তাকে বলে রেপো রেট। এর প্রভাব পড়ে ব্যক্তিগত লোন, গাড়ির লোন, গৃহ ঋণ প্রভৃতির ওপর। রেপো রেট কমলে সুদের হারও কমে । ফলে তার প্রভাব পড়ে উপরে উল্লিখিত সমস্ত ঋণে।
❤ Support Us








