Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • জুন ২৯, ২০২৪

পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে ভারতকে অর্থ সাহায্য বিশ্বব্যাংকের

আরম্ভ ওয়েব ডেস্ক
পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে ভারতকে অর্থ সাহায্য বিশ্বব্যাংকের

লো-কার্বন এনার্জির উন্নতিকল্পে ভারতকে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দ করেছে বিশ্ব ব্যাঙ্ক। প্রকল্পটিতে ২০২৩ সালের জুন মাসের পর এই নিয়ে দ্বিতীয়বার এই খাতে অর্থ সহায়তা করল তারা। এর মাধ্যমে পরিবেশবান্ধব হাইড্রোজেনের জন্য বাজারের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা হবে। বিশ্ব ব্যাংকের পেশ করা বিবৃতি অনুসারে পুনর্নবীকরণযোগ্য শক্তি বৃদ্ধি এবং স্বল্প-কার্বন শক্তিতে বিনিয়োগের জন্য অর্থায়নকে মজবুত করার উপরও জোর দেওয়া হবে।

এই অর্থ সাহায্যের ফলে গ্রীন হাইড্রোজেন এবং নবিকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত অনেকটা এগিয়ে গেল। ফলে কার্বন ফুটপ্রিন্ট অনেকটাই কমবে। গ্রিন হাইড্রোজেনের সঙ্গে ব্যাটারী চালিত শক্তি সংরক্ষনের জায়গাও বাড়ানো যাবে। এরফলে পৃথিবীতে কম কার্বন ব্যবহারকারি দেশের মধ্যে ভারত অন্যতম স্থান দখল করবে। এই অর্থ বরাদ্দের ফলে প্রতি বছর সাড়ে চার লক্ষ গ্রিন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এর ফলে ২০২৫-২৬ আর্থিক বছর থেকে প্রতি বছর কমপক্ষে ৪৫০০০০ মেট্রিক টন সবুজ হাইড্রোজেন এবং ১৫০০মেগাওয়াট ইলেক্ট্রোলাইজার উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্প পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা বাড়াতে এবং প্রতি বছর ৫০মিলিয়ন টন কার্বন নির্গমন হ্রাসে সহায়তা করবে।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!