- দে । শ প্রচ্ছদ রচনা বৈষয়িক
- জুলাই ৬, ২০২৪
ফের সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণে উদ্দ্যোগী কেন্দ্র
তৃতীয়বার ক্ষমতায় আসার পর আবার ব্যাংকের বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্রের এনডিএ জোট সরকার। মাত্র ৪ টি ব্যাঙ্ক নিজেদের হাতে রেখে বাকি সবকটি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র।
২০১৭ সালে সংযুক্তিকরণের আগে সরকারের নিয়ন্ত্রণাধীনে ছিল মোট ২৭ টি ব্যাঙ্ক। পরে তা কমে দাঁড়ায় ১২ টিতে। এবার বেসরকারিকরণ হলে তা আরও বেশ কিছুটা কমে দাঁড়াবে মাত্র ৪ টিতে। জানা গেছে, এ বিষয়ে ইতিমধ্যে নীতি আয়োগ(পূর্বতন যোজনা কমিশন), রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
তবে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়ার আগে একটি স্ট্যাটাস রিপোর্ট তৈরি করা হবে । আইডিবিআই ব্যাঙ্ক-এর বেসরকারিকরণ আর কয়েক মাসের মধ্যে শুরু হবে। তিনটি বেসরকারি আর্থিক সংস্থা কেন্দ্রের কাছে তাদের দরপত্র জমা দিয়েছে। পরবর্তীকালে বাকি ব্যাঙ্কগুলি নিয়েও আলোচনা শুরু হবে।
অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত তিনটি আর্থিক বছরে বার্ষিক মুনাফা ও সরকারের লভ্যাংশ প্রদানের নিরিখে বহু ব্যাঙ্ক আর্থিকভাবে মজবুত হয়েছে। তাই যে ব্যাঙ্কগুলিতে সরকারি অংশীদারিত্ব ৯৫ শতাংশের বেশি রয়েছে, সেগুলিই বেসরকারিকরণ করবে কেন্দ্র। তাদের আশা , বেশীরভাগ সরকারি ব্যাঙ্কগুলিই আর্থিকভাবে মজবুত জায়গায় দাঁড়িয়ে । ফলে ব্যাংকের বেসরকারিকরণ হলে সরকারের আয় বৃদ্ধি হবে।
তবে কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের অন্যতম প্রধান কারণ, গ্রামীণ আবাসন নির্মাণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি। ৩ কোটি নতুন আবাসের নির্মাণের জন্য অর্থমন্ত্রক ৫০ শতাংশ আর্থিক বরাদ্দ বৃদ্ধি করবে । সেই টাকার সংস্থানের জন্য ব্যাঙ্ক বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে সরকার।
❤ Support Us








