- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৯, ২০২৫
ছত্তিশগড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো নির্মিয়মান চিমনি। ধবংসস্তুপে আটক বহু, বাড়ছে মৃত্যুর আশঙ্কা
বৃহস্পতিবার ছত্তিশগড়ে মুঙ্গেলি জেলার নির্মাণাধীন কুসুম প্ল্যান্টে বিরাট দুর্ঘটনা ঘটে। চিমনি ধসে ধবংসস্তুপের নিচে চাপা পড়ে যান ২৫ জনেরও বেশি শ্রমিক। যার মধ্যে ৮-৯ জন প্রাণ হারতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
একটি লোহার পাইপ তৈরির কারখানার নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ছুটে আসেন স্থানীয় লোকজন। পুলিশ ও প্রশাসনের টিম ঘটনাস্থলে পৌঁছালে ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। বিলাসপুর, পেন্দ্রা, রায়গড় এবং জাঞ্জগির-চাম্পা সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বিপর্যয় মোকাবিলা দলগুলিকে উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ডাকা হয়েছে। সম্ভাব্য হতাহতের পরিস্থিতি মোকাবেলায় জেলার সব হাসপাতালকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মুঙ্গেলির পুলিশ সুপারিনটেনডেন্ট ভোজরাম প্যাটেলকে জানিয়েছেন , “সাইলো – একটি লোহার কাঠামো যা প্রচুর পরিমাণে জিনিস সংরক্ষণ করতে ব্যবহৃত হয় – সেটি হঠাৎ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত কিছু শ্রমিকেরা এর নীচে চাপা পরে যায়।” যদিও ঠিক কতজন শ্রমিক সেখানে আটকা পড়েছেন, কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি।
মুঙ্গেলির জেলাশাসক রাহুল দেও বলেছেন, “পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। উদ্ধার কাজ চলছে। সব জরুরি পরিষেবাকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
❤ Support Us






