Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৪, ২০২৫

ফের শুটআউট মামদায়। কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের শুটআউট মামদায়। কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় ফের শুটআউট মালদায়। বারে মালদহের কালিয়াচকে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৩ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ হন তৃণমূলের নওদা যদুপুর অঞ্চল সভাপতি বকুল শেখ। সেখানেই আচমকা কয়েকজন দুষ্কৃতি বাইকে করে এসে প্রকাশ্য দিবালোকে হামলা চালায় বকুল শেখ সহ ৩ জনের উপর। গুলি লেগে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূলের অঞ্চল সভাপতি। হাসান শেখ নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে, তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, হাসপাতাল সূত্রে খবর, তৃণমূলের অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক।

দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে খুন করা হয়েছিল ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। উত্তাল হয়েছিল বাংলার রাজনৈতিক মহল। সেই ঘটনায় আরেক তৃণমূল সহ-সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরো কয়েকজনে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন দুলাল বলে অভিযোগ পরিবারের। সেই ঘটনার ১২ দিন পেরোতে না পেরোতেই আমার গুলিবিদ্ধ তৃণমূল নেতা। প্রকাশ্য দিবালোকে তাঁর উপর কে, কী কারণে গুলি চালাল , তা জানা যায় নি। পুলিশ ঘটনার তদন্ত নেমেছে।

তবে একালার মানুষের কথা অনুযায়ী, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের অভিযোগ স্থানীয় আরেক নেতা জাকিরের বিরুদ্ধে। শিল্যানাসের অনুষ্ঠানে গিয়ে বসচা বাঁধে দুজনের। তার মধ্যেই বাইকে করে এসে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায়। এই ঘটনা নিয়ে ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষেন্দুনারায়ন চৌধুরী জানিয়েছেন, এই নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। পুলিশ ঘটনার তদন্ত্য করছে।’ মুখ্যমন্ত্রীকে তিনি ঘটনাটি জানাবেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!