- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৪, ২০২৫
বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিনের অনিয়ন্ত্রিত ব্যবহারেই মৃত্যু প্রসূতির ! রিপোর্ট স্বাস্থ্যভবনের। ঘটনার তদন্তে সিআইডি টিম পৌঁছালো মেদনীপুরে
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার কারন অনুসন্ধানে স্বাস্থ্য ভবনের প্রাথমিক রিপোর্টে দায়ী করা হয়েছিল নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটোস স্যালাইনকে। এবার রাজ্যের হাসপাতালে অক্সিটোসিনের ব্যবহার নিয়ে উঠলো প্রশ্ন।
মেদনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল বিষাক্ত স্যালাইনের ব্যবহারে প্রসূতির মৃত্যু ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। ৩ প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে স্নানান্তরিত করা হয়েছিল। আজকেও তাঁদের অবস্থার উন্নতি হয়নি। ফুসফুস ও কিডনির জটিল সমস্যায় ভুগছেন তাঁরা। চিকিৎসকদের পর্যবেক্ষন রোগীদের রক্তকণিকা তৈরি হচ্ছে না। স্বাস্থ্য ভবনে সাড়ে পাঁচ পাতার রিপোর্টে প্রসূতিদের এই অবস্থার জন্য বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করা হয়েছে।
প্রসবের পরে রক্তক্ষরণ আটকাতে অস্কিটোসন ব্যবহার করা হয়। স্যালাইনের সঙ্গে মিশিয়ে অস্কিটোসিন দেওয়া হয় প্রশবপেশিতে। রিপোর্টে বলা হইয়েছে এই অষুধ ব্যবহারের প্রটোকল না মেনে, রোগিকে ১০ ইউনিটের বদলে ১৫-২৫ ইউনিট পর্যন্ত অস্কিটোসিন দেওয়া হয়েছিল। যার ফলে প্রসূতিদের রক্তচাপ দ্রুত কমে যায়।
চিকিৎসকদের বক্তব্য, “অক্সিটোসিনের মান ঠিক না থাকলে লোহিত কণিকা নষ্ট হয়ে যেতে পারে, হিমোগ্লোবিন কমতে পারে, বিলিরুবিন বাড়তে পারে। কিডনি নেক্রোসিস হওয়ার আশঙ্কা থাকে। স্ট্রোক, হার্ট অ্যাটাকও হতে পারে।” রাজ্যের হাসপাতালগুলিতে কর্ণাটকের সংস্থা এই ওষুধ সরব্রাহ করে তার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের একাংশ। ২০১৯ সালে দিল্লি হাই কোর্ট রায় দেয়, অন্য সংস্থাও অক্সিটোসিন তৈরি করতে পারবে। তার পর থেকেই একাধিক রাজ্য অন্য সংস্থা থেকে অক্সিটোসিন কিনতে শুরু করে। দেখা গেছে সেই সব রাজ্যে প্রসূতি মৃত্যুর হার যথেষ্ট কম। আমাদের রাজ্য কেন সেই পথ এখনো অনুসরণ করেনি সেই প্রশ্ন উঠছে।
স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেছেন , “মাতৃমৃত্যু আমাদের কাছে সব সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নিয়মিত এ নিয়ে বৈঠক করি। কোন ডাক্তারেরা কবে এ নিয়ে কথা বলতে চেয়েছেন, সেটা আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। দরকার হলে ওঁরা স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে কথা বলে নিতে পারেন।”
সোমবার স্বাস্থ্যভবনে রিপোর্ট জমা করে তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, রোগীর প্রতি অবহেলা তো ইচ্ছাকৃত মৃত্যু ঘটানোরই নামান্তর। কার্যত ডাক্তারদের অবহেলার কারণেই ওই প্রসূতির মৃত্য ঘটেছে বলে মনে করছেন তাঁরা।
রিপোর্টে আরও বলা হয়েছে, ঘটনার দিন রাতে গাইনি বিভাগে ডিউটিতে ছিলেন এক সিনিয়র আর.এম.ও। সিসিটিভিতে ওই আর.এম.ও – কে ওটিতে ঢুকতে দেখা যায় । তিনিই হাসপাতালের সিনিয়র চিকিৎসক। যদিও অপারেশন টেবিলের সামনে ছিলেন না ওই চিকিৎসক । তবে কোথায় ছিলেন তিনি ? সে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে তদন্দকারী দল। জুনিয়র চিকিৎসক-দের দিয়ে অপারেশন করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবারই মেদিনীপুর হাসপাতলে প্রসবতি মৃত্যুর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে, মঙ্গলবার মেদিনীপুরে পৌঁছে গেছে সিআইডি দল ।
❤ Support Us





