- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৮, ২০২৫
আর জি করের ঘটনায় আজ চূড়ান্ত রায় ঘোষণা। করা পুলিশি নিরাপত্তা শিয়ালদহ আদালত চত্বরে
আর জি কর মেডিক্যাল কলেজ হাপাপাতালে তরুণী চিকিতসকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় আজ চুড়ান্ত রায় ঘোষণা করবে শিয়ালদহ কোর্ট। দুপুর ২ টোয় বিচারক অনির্বাণ দাসের এজলাসে উঠবে মামলা। ইতিমধ্যে অভিযুক্ত সিভিক অলেন্টিয়ারের আইনজীবি এবং সিবিআই এর আইনজীবি কোর্টে পৌঁছে গিয়েছেন। গোটা দেশের নজর কোর্টের চুয়ড়ান্ত রায়ের দিকে। এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছিল গত শুনানিতে। নির্যাতিতার পরিবারের তরফে অবশ্য বারবার বলা হয়েছে, শুধু ধৃত অভিযুক্ত এই ঘটনা ঘটায় নি। এর পেছনে আরো বড় মাথা আছে বলে আশঙ্কা তাঁদের। উঠেছিল তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ।
অন্যদিকে, এই মামলায় ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা করতে না পায়ায়, জামিন পেয়েছিলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও আর্থিক তছরুপের দায়ে তিনি জেলে রয়েছেন। গত ১৯ নম্ভেবর আলিপুর বিশেষ আদালত দুর্নীতি মাথা হিসাবে দোষী সাব্যস্ত করে তাঁকে। এই মামলায় সন্দীপ ঘোষের সঙ্গেই জেলে রয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। অভিযোগ হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থাকে টাকার বিনিময়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ। দ্বিগুণ দাম দিয়ে কেনা হয়েছিল সরঞ্জাম। এছাড়াও, মেডিক্যাল কলেজে পড়ুয়া ভর্তি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই মামলাগুলির গতি কোনদিকে? যৌন নির্যাতন করে খুনের মামলার চুড়ান্ত রায় ঘোষণার পাশাপাশি, কবে আর্থিক দুর্নীতির রায় সামনে আসবে, সেদিকেই চোখ থাকবে রাজ্যবাসীর।
শনিবার সকাল থেকেই আদালত চত্বরে গণ জমায়েত এবং বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছিল মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সেস ইউনিটির ও জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (জেডিএফ)। সব সংগঠনই সাধারণ মানুষকে জমায়েতের আহ্বান জানিয়েছিল তারা।যদিও শেষ পর্যন্ত এই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ
❤ Support Us





