- দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৫
ফের ভারত-বাংলাদেশ সীমান্তে সংঘাত। বিএসএফ ও স্থানীয় নাগরিকদের উপর ইট-বোমা ছুঁড়ল দুর্বৃত্তরা
ফলস নষ্ট করা নিয়ে ফের উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তে। মালদার বৈষ্ণবনগর থানার শুকদেবপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শনিবার। বাংলাদেশের বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে এ দেশের কৃষকদের জমির ফসল নষ্ট করে বলে অভিযোগ। এর আগে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে এখানে উত্তেজনা ছড়িয়েছিল। জানা যাছে, লাঠি, ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশের একদল মানুষ ভারতীয় ভূখণ্ডে ঢোকবার চেষ্টা করছিল। স্থানীয়রা বাঁধা দিতে গেলে অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিএসএফের জওয়ানরা অবস্থা সামাল দেবার চেষ্টা ক্রতে গেলে তাঁদের উপরেও হামলা হয়।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশ থেকে লোকজন ঢুকে ইট ছুড়েছে, বোমাও ফাটিয়েছে। যার জেরেই সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় । ইটের আঘাতে দুই জন বিএসএফ জওয়ান আহত হয়েছেন। বেশ কয়েকজন গ্রামবাসীরাও জখম হয়েছেন। পরে বিএসএফ পরিস্থিতি সামলে নিয়েছে।তবে বিএসএফ-এর তরফে ঘটনা প্রসঙ্গে জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে ফসল নিয়ে ঝামেলা হয়েছে। বিএসএফ ও বিজিবি বিষয়টির মধ্যে ঢুকে পরিস্থিতি সামাল দিয়েছে। এর সঙ্গে সীমান্ত সমস্যা বা বিএসএফ ও বিজিবির মধ্যে ঝামেলা প্রসঙ্গ না আনবার আবেদন ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর।
বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহম্মদ বাদশা জানিয়েছেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয় লোকজন বাংলাদেশের অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্য়ে পালটাপালটি ধাওয়া শুরু হয়। এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। বিজিবির লেফটেনান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্তে পিলার ১৭৭ বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আমগাছ ছিল। ওই আমগাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিকদের মধ্য়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর
উল্লেখ্য, আগষ্ট মাসের থেকেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা চলছে। গত একমাসে তা চরম পর্যায়ে পৌঁছেছে। মালদহ সীমান্তের বিস্তৃর্ণ জায়গায় বিএসএফ কাঁটাতার দিতে গেলে সেই নিয়েও সংঘাত বাঁধে দুদেশে। এই সুযোগে চোরাচালান বাড়ছে। ভারতীয় সীমানায় ঢুকে ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা বলে অভিযোগ স্থানীয়দের। বাধা দিতে গেলে বাঁধছে সংঘাত। গত ১১ জানুয়ারি মালধেই চোরা কারবারিদের হাতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় সীমান্ত রক্ষীরা। কাঁতটার কেটে চোরাচালান চালাবার সময় বিএসএফ হাই বিম টর্চ জ্বালিয়ে চোরা কারবারিদের আটকানোর চেষ্টা করে। ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর চড়াও হয় চোরা কারবারিরা।
আজ ঘটনার পর, মালদা বিএসএফ সেক্টরের উচ্চপদস্থ আধিকারিকরা সীমান্তে পরিদর্শনে আসেন । সীমান্ত সুরক্ষার নানান বিষয়ে নির্দেশ দেন সীমান্ত রক্ষীদের। স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও। মালদহ জেলা শাসক গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন বলে খবর।
❤ Support Us





