- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২১, ২০২৫
স্নায়ুতন্ত্রে সংক্রমণ, রাজৌরির একই গ্রামে বাসিন্দাদের পরপর রহস্যজনক মৃত্যু। কারণ অনুসন্ধানে এলাকায় কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার বুধাই গ্রামে সন্দেহজনক রোগে ১৭ জনের মৃত্যু ঘটেছে। একটি গ্রামের লোকই ওই অজানা রোগে আক্রান্ত হয়েছে বলে খবর। নিউরোটক্সিনের প্রভাবেই মৃত্যু বলে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী দলের।
জম্মু ও কাশ্মীর রাজৌরি জেলার বুধাই গ্রামে সন্দেহজনক রোগে ১৭ জনের মৃতু হয়েছে। স্থানীয় মানুষদের কথা অনুযায়ী এই রোগে ২০২৪ সালের ডিসেম্বর থেকে আক্রান্তের সংখ্যা ৩৮। স্থানীয় কতৃপক্ষ, স্বাস্থ্যবিভাগ এই রোগের কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু বলতে পারেনি। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে একটি বিশেষ দল, ঘটনার অনুসন্ধানে কাশ্মীরে পৌঁছেছে। সেই দিনই মৃত্যু হয় আরো এক জনের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রত্যন্ত ওই গ্রামের তিনটি পরিবার অজানা রোগে সবেচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা, যারা জ্বর, বমি বমি ভাব,ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই তাঁরা মারা যান।
রাজৌরি জেলার একটি গ্রামের একটি পরিবার, শনিবার সন্ধ্যায় স্থানীয় কোটরঙ্কার কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসার জন্য আসেন। রবিবার সকালে ওই পরিবারের কনিষ্ঠ দুই সদস্য মারা যায় । বাকি সদস্যদের সোমবার সকালে এসএমজিএস হাসপাতালে স্থানান্তরিত করলেও একই ধরনের উপসর্গে মহম্মদ ইউসুফের পরিবারের প্রত্যেকেই প্রাণ হারান । একই উপসর্গ নিয়ে আরো দুটি পরিবার ওই হাসাপাতেলে এখনো চিকিৎসাধীন।
রাজৌরি সরকারি মেডিকেল কলেজের (জিএমসি) অধ্যক্ষ ডাঃ এ এস ভাটিয়া বলেছেন, একই ধরনের উপসর্গে আক্রান্ত নিহত ব্যক্তিদের দেহের ময়নাতদন্তে জানা গেছে, তাদের মস্তিষ্কের একাংশ ফুলে গেছে । চিকিৎসার ভাষায় যাকে শোথ বলে। রাজৌরির ওই গ্রাম থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় নিউরোটক্সিনের উপস্থিতি দেখা গেছে। নিউরোটক্সিন এমন এক পদার্থ যা স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজকে ব্যাহত করে। রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর-বমি, প্যারালাইসিস, খিঁচুনির লক্ষণ দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তের মৃত্যু ঘটে। প্রাকৃতিক ভাবে এবং কৃত্রিম ভাবে এই ধরনের বিষ পাওয়া যায়। ব্যাকটেরিয়া এবং কিছু কিছু গাছের বিষে নিউরোটক্সিন মেলে। কৃত্রিমভাবেও সার, রাসায়নিকে এই ধরনের বিষ থাকতে পারে। পুণের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি সহ জাতীয় পরীক্ষাগারগুলি নমুনা পরীক্ষা করে নিশ্চিত করে বলেছে, এই রোগ কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণে নয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তার পিছনে প্রাকৃতিক কারণ রয়েছে না কি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে আরো পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই এলাকার একটি জলাধারের থেকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আপতত সেখান থেকে কেউ যাতে পানীয় ও নিত্য প্রয়োজনে জল সংগ্রহ না করেন, সে জন্য সতর্কতা অবলম্বন করা হয়েছে । গোটা এলাকা ঘুরে বিষক্রিয়ার কারন অনুসন্ধান করছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ।
Rajouri, Jammu and Kashmir: An inter-ministerial team from the Ministry of Home Affairs has arrived in Badhaal village to investigate the mysterious deaths of 17 individuals, including six siblings. Initial investigations rule out communicable diseases, with experts analyzing… pic.twitter.com/M0F5xkcziq
— IANS (@ians_india) January 20, 2025
❤ Support Us








