Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২২, ২০২৫

মালদার জয়পুরহাটে সীমান্তে ফের সংঘাত। বিএসএফকে বেড়া দিতে বাধা বিজিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
মালদার জয়পুরহাটে সীমান্তে ফের সংঘাত। বিএসএফকে বেড়া দিতে বাধা বিজিবির

ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধায় বিএসএফ -এর বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়েছে বলে দাবি। গত কয়েকমাস ধরে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে জোর বিবাদ চলছে।

দু সপ্তাহে আগে দিল্লির পররাষ্ট্র দফতর বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছিল। ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে কড়া বার্তা দিয়ে ভারত জানিয়েছিল, বিজিবি যেন সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাঁধা না দেয়। দুই দেশের শীর্যকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু তারপরেও সংঘাত থামেনি। গত ১৮ জানুয়ারি ফসল কাটাকে কেন্দ্র করে দুই বাংলার কৃষকেরা ঝামেলায় জড়িয়ে পড়েন। অবস্থা স্বাভাবিক করতে গিয়ে আহত হন একাধিক ভারতীয় সীমান্ত সুরক্ষা কর্মী। এবার মালদার কালিয়াচকের জয়পুরহাটে বিএসএফকে বেড়া দিতে আটকাল বিজেবি। সে নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে উত্তেজনার আবহে এদিন পাঁচবিবি সীমান্তে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সীমান্ত রক্ষা সেনার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ সাংবাদিক সম্মেলন অভিযোগ জানিয়েছেন, “মঙ্গলবার সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ছিল। এর মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের উচনা গ্রামের জিরো পয়েন্টের ২৫ থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন। হাটখোলা বিওপির বিজিবি কর্মীরা বাঁধা দিলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।” শেষ পর্যন্ত বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে বিএসএফ, বলে দাবি করেছেন তিনি।

এই ঘটনায় দুই দেশের সীমান্ত রক্ষীদের শীর্ষ কর্তারা বঠক করা হয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে বৈঠকেও তুমুল মতবিরোধ হয় বলে খবর। অবশ্য বৈঠক শেষে বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনীর তরফে এখনো এই ঘটা নিয়ে কোনো বিবৃতি আসেনি।

বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ২২১৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। বিস্তীর্ণ এই সীমান্ততে বহু জায়গা অরক্ষিত অবস্থায় থেকে গেছে। সেই সব জায়গা দিয়েই অবৈধ অনুপ্রবেশ, চোলাচালান, জঙ্গি অনুপ্রবেশ সহ একাধিক অপরাধমূলক কাজকর্ম হয় বলে দীর্ঘদিন অভিযোগ জানিয়ে আসছে ভারত সরকার। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের বড় দেশের অভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শুরু করেছিল। সে নিয়েই আপাতত আবহাওয়া উতপ্ত সীমান্তবর্তী এলাকাগুলিতে। গতকাল মালাদার সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের কাছে আবেদন করেছিলেন বিএসএফ ও বিজিপির সংঘাতের মধ্যে না ঢুকতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!