- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৫, ২০২৫
আবার শ্যুটআউট বাংলায়। অভিষেকের লোকসভা কেন্দ্রে গুলিবিদ্ধ তৃণমূল নেতা
প্রতীকী ছবি ।
রাজ্যে আবার গুলিবিদ্ধ তৃণমূল নেতা। মালদার ইংরেজবাজার, কালিয়াচকের পর এবার ডায়মন্ডহারবারের নোদাখালি। খোদ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ১১টা নাগাদ নোদাখালি থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায় দুস্কৃতীদের গুলিতে আহত হয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল। প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটোনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ কৃষ্ণপদ মণ্ডল রায়পুর এলাকায় যুব তৃণমূলের নেতা। শনিবার বাইকে করে যাবার সময় ৩ দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কৃষ্ণপদ। গুলির শব্দে এলাকাবাসীরা ছুটে যান ঘটনাস্থলে। পালিয়ে যায় দুস্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে তৃণমূল নেতাকে। বর্তমানে সিএমআরআই-তে চিকিৎসা চলছে তাঁর। তবে কোন কারণে এই গুলি চলল, তা জানা যায় নি। এলাকার বাসিন্দাদের মতে, রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে ব্যবসায় মন দিচ্ছিলেন কৃষ্ণপদ। ব্যবসায়িক কারণ না কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে নদাখালি থানার পুলিশ।
নতুন বছরে বাংলায় রোজ গুলি চলছে। কখনো তৃণমূল নেতা, কখনো ব্যবসায়ী কখনো বা পুলিশের উপর চলছে আক্রমণ। সম্প্রতি ২ জানুয়ারি মালদার ইংরেজবাজারে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। তোলপাড় পড়ে যায় রাজ্যে। খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ঘটনার তদন্তে যেন কোনোরকম ফাঁকি না থাকে। তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ কাণ্ডের মূল চক্রী হিসাবে উঠে আসে মালদহ শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে। বিহার থেকে শ্যুটার আনিয়ে খুন করবার নতুন প্রথা চালু হয়েছে। এরপর মালদার কালিয়াচকে খুন হন তৃণমূলের এক, যদিও এক্ষেত্রে পুলিশ গুলি চলার কথা অস্বীকার করেছে। তার মধ্যে শনিবার ডায়মন্ড হারবারে গুলি চলল।
মুখ্যমন্ত্রী জেলা সফরে বেড়িয়ে বাড়বার সতর্ক করেছেন, অপরাধ করলে কেউ ছাড় পাবে না বলে। পুলিশকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে করবার নির্দেশ দিয়েছেন। গোষ্ঠিদ্বন্দ্বের বিরুদ্ধে দিয়েছেন কড়া বার্তা। কিন্তু তাতে থামছে না রাজ্যে অপরাধপ্রবনতা। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্বাস্থ্যশিবিরের সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত শিকার করে নিয়েছিলেন। যদিও গন্ডগোল পাকানো, গুলি, বোমাবাজির মতো ঘটনায় দলের কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
❤ Support Us





