- দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৫
সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ছাত্রীদের শোভাযাত্রা বসিরহাটে
ভারতীয় সংবিধানকে রক্ষা করা এবং সংবিধানের ধারাগুলিকে মেনে চলার অঙ্গীকার নিয়ে মিছিল করল পড়ুয়ারা। বসিরহাটের হরিমোহল দালাল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ভারতীয় সংবিধানের ৭৫ বছর উপলক্ষে হাতে নানা প্লাকার্ড, ব্যানার নিয়ে, স্লোগান দিয়ে রবিবার বসিরহাট শহরে দীর্ঘ মিছিল করে। তাতে শামিল হন স্কুলের শিক্ষিকা ও আভিভাবকরা। অন্যদিকে বসিরহাট মহকুমা প্রশাসনের উদ্যোগে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বসিরহাট স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর, এসিসি, লোক শিল্পী সহ বিভিন্ন স্কুল ও সংগঠন। বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সুসজ্জিত ট্যাবলো শহর পরিক্রমা করে। সারা বাংলা অঙ্কন প্রতেযোগিতায় ১০১৬ জন প্রতিযোগী অংশ নেয়। মহকুমা শাসকের দপ্তর থেকে হাসপাতাল ও অনাথ আশ্রমে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় বসিরহাট রবীন্দ্র ভবনে বিশিষ্ট প্রবীণ নাগরিক ও সামাজিক সংগঠনকে সম্বর্ধনা জানান মহকুমা শাসক আশিস কুমার। এবারে বসিরহাটের মানবিক সম্মান পেলেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ মুখার্জি, অবোধকুমার দফাদার, পর্বতারোহী শান্তিকুমার রায়। বিভিন্ন ক্লাব সংগঠন দিনটি উদযাপন করে যথাযোগ্য মর্যাদায়।
❤ Support Us





