- দে । শ
- জানুয়ারি ২৮, ২০২৫
কালিঘাটের মাটিতে বিপদ নবান্নের! কলকাতা-হাওড়ার ভঙ্গুর মাটিতে ভবন নির্মাণে বিজ্ঞানীদের সতর্কতা
কলকাতা-হাওড়ার মাটির পরিস্থিতি দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে। একের পর এক আবাসন ভেঙে পড়ার আবহে আশঙ্কাজনক পরিস্থিতির দাবি ভূবিজ্ঞানীদের। এই পরিস্থিতির জন্য দায়ী ‘কালীঘাট ফর্মেশন’ (মাটি ক্ষয়) নামে পরিচিত মাটি। যার নিচে ভঙ্গুর, ঝুরঝুরে উপাদানের ফলে মাটির স্তর বসে যাচ্ছে।
বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে একদিকে যেমন জলতল বেড়েই চলেছে। অন্যদিকে ভঙ্গুর মাটিরস্তরের ফলে বসে যাচ্ছে ভূ-পৃষ্ট। এবার কলকাতার নয়া আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকার মাটির পরিস্থিতি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। এই পরিস্থিতির ‘কালীঘাট ফর্মেশন’ – কে দায়ী করেছেন করা হয়েছে। ভূবিজ্ঞানীরা বলছেন, কলকাতা এবং হাওড়ার ভূগর্ভস্থ জলস্তর দ্রুত নিচে নেমে যাওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। যার ফলে বহুতলগুলির নিরাপত্তায় প্রশ্নচিহ্ন পড়ছে। সাম্প্রতিককালে একের পর এক বহুতল হেলে পড়ছে, যার পেছনে রয়েছে কলকাতার মাটির ভঙ্গুর প্রকৃতি। ভূবিজ্ঞানীরা বলছেন, তাঁরা বছর ছয়েক আগেই বিপদটা টের পেয়েছিলেন। তাঁদের গবেষণা বলছে, বিপদের মুখে রয়েছে নবান্নও।
ভূবিজ্ঞানী সুজীব কর জানিয়েছেন, কলকাতার মাটির উপরের স্তর ভাল হলেও তার নিচের স্তরের অবস্থা বিপজ্জনক। ‘কালীঘাট ফর্মেশন’ নামে পরিচিত মাটি আঠালো ও থকথকে। কিন্তু এর নিচের স্তর ভঙ্গুর এবং ঝুরঝুরে। যার প্রভাবে মাটির উপরের স্তরে দ্রুত পরিবর্তন আসছে। ফলে শহরের নির্মাণে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কী এই কালীঘাট ফর্মেশন? উত্তরে সুজীব কর ব্যাখ্যা করে বলেছে, হাজার বছরের পুরনো এক দ্বীপ থেকে পলি জমার প্রক্রিয়া শুরু হয়ে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার মাটির উপরের স্তর তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে এই মাটির নিচের স্তর দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এর ফলেই কলকাতার বহু বহুতল হেলে পড়ছে।
গতবছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছিল, অতি মাত্রায় ভূগর্ভস্থ জল উত্তোলন, বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ উত্তোলনের কারণে মাটির জৈব প্রকৃতি নষ্ট হচ্ছে। মাটির জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে বলে মাটিও দুর্বল হয়ে পড়ছে। এর ফলে দিন দিন বসে যাচ্ছে মাটি। অন্যদিকে তুলনায় সমুদ্রের জল একটু একটু করে বাড়তে থাকায় বিপদ আরও ঘনিয়ে আসছে।বিজ্ঞানীদের মতে, ঘন বনাঞ্চল বা গাছ মাটির এই ক্ষয় আটকাতে পারে। কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই। পর্যটন শিল্পের কারণে মাটি খোঁড়াখুড়ি, দিনের পর দিন ইমারত নির্মাণ এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া দীর্ঘ এলাকা জুড়ে চাষের খেত থাকায় সমস্যা বাড়ছে বৈ কমছে না। মাটি যত বসে যাবে, ততই আপেক্ষিক ভাবে উঁচু হতে থাকে সমুদ্রের জলতল। এখনই পরিস্থিতি সামাল না দিলে এই শতাব্দীর শেষে অনেক বদ্বীপই জলের তলায় ডুবে যাবে।ব্রহ্মপুত্র ও গঙ্গার দুই শাখা নদী মিলে তৈরি করেছে এই ২৫০ কিমি চওড়া বদ্বীপ। স্বাভাবিকভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গও একই বিপদের মুখে। অন্যদিকে কলকাতার ভূগর্ভস্থ জলস্তর নিম্নমুখী হওয়ার কারণে এই পরিস্থিতি আরো জটিল হচ্ছে। শহরের মাটির তলা থেকে প্রতি দিন যেভাবে জল তোলা হচ্ছে, তার তুলনায় ভূগর্ভে জল ফিরিয়ে নেওয়ার পরিমাণ খুবই কম। ফলে মাটি শুকিয়ে যাচ্ছে। আশেপাশের অপেক্ষাকৃত আর্দ্র অঞ্চল থেকে জল টানতে গিয়ে কালীঘাট ফর্মেশনের নিচের স্তর আরও ভঙ্গুর হয়ে পড়ছে। ফলে মাটির নীচে ফাঁপা জায়গা তৈরি হচ্ছে, যা বহুতল ভবনের স্থিতিশীলতার ক্ষেত্রে বিপদ বিপজ্জনক।
ভূবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, গঙ্গা এবং বাগজোলা খালে পলি জমার ফলে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে গঙ্গার পলি স্তর মেপে দেখা গেছে স্বাভাবিকের থেকে ৫ গুণ বেশি পলি জমছে গঙ্গার বুকে প্রায় পাঁচ গুণ বেশি পলি জমেছ। কলকাতা এবং হাওড়ার মাটির তলা থেকে বেরিয়ে তা গঙ্গার দিকে চলে যাচ্ছে। গঙ্গার দুই পাড়ে শহরের বিভিন্ন অংশ যেমন বাবুঘাট, বড়বাজার, শোভাবাজার, কাশীপুর, দক্ষিণেশ্বর থেকে গার্ডেনরিচ, মানিকতলা, বিধাননগর পর্যন্ত এলাকায় মাটির তলায় বিপদ বাড়ছে। একই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নবান্ন, কোনা এক্সপ্রেসওয়ে এবং ডোমজুড় এলাকা।
যাববপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস বলেছেন, কলকাতা শহরের মাটির উপরের স্তরের চরিত্র পরীক্ষা করার পাশাপাশি, মাটির ধারণক্ষমতাও মূল্যায়ন করা জরুরি। শহরে কতটা চাপ নেওয়ার ক্ষমতা রয়েছে, তা হিসাব করে নির্মাণ কাজ শুরু করা উচিত।
ভূবিজ্ঞানী পৃথ্বীশকুমার রায় ভূগর্ভস্থ জলস্তরের পুনরুদ্ধারের জন্য ডায়রেক্ট রিচার্জ বাড়ানোর ব্যবস্থার কথা বলেছেন। তিনি পরামর্শ দিয়েছেন, প্রতিটি বহুতলকে বাধ্য করতে হবে, তাদের ব্যবহৃত জল নর্দমায় না পাঠিয়ে মাটির তলায় পাঠানোর ব্যবস্থা করে। কংক্রিটের দিয়ে মাটি ঢেকে ফেলবার উপর কড়া নিয়মকানুন আনতে হবে। আচ্ছাদন কমিয়ে খোলা জায়গা রাখতে হবে, যাতে জল মাটিতে সরাসরি প্রবাহিত হতে পারে। একমাত্র বৈজ্ঞানিক উপায়ে নেওয়া পদক্ষেপ কার্যকর হলে তবেই কলকাতার ভূগর্ভস্থ জলস্তর পুনরুদ্ধার সম্ভব হবে এবং ভবিষ্যতে শহরের মাটির অবস্থা স্থিতিশীল হবে।
❤ Support Us





