- দে । শ
- জানুয়ারি ২৮, ২০২৫
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র সিউড়ি। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের, আক্রান্ত পুলিশ
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে সিউড়িতে ধুন্ধুমার। আগ্নেয়আস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের। আটক দুই যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় আক্রান্ত সিউড়ি থানার আইসি। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
বাংলা আসতে আসতে কী ইউপি-বিহারের মাফিয়ারাজের জমানার মতো হতে চলেছে। রাজ্যের আনাচে কানাচে প্রতিদিন দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এবার সিউড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তপ্ত হলো রাঙামাটির দেশ। জানা যাচ্ছে সিউরির মিনিস্টিল এলাকায় একদল অস্ত্র হাতে ঘোরাঘুরি করছিল। অস্ত্রসমেত তাঁদের পাকরাও করেন গ্রামবাসীরা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যান সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত দুই যুবককে আটক করতেই একদল ব্যক্তি চড়াও হয় পুলিশের উপর। আইসির কলার ধরে নিগ্রহ করা হয়। আটক দুই যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ লাঠিচার্জ করতে গেলে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকেই লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা যায় গ্রামের মহিলাদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, গ্রাম জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ, চলছে ব্যাপক ধরপাকড়।
জানা যাচ্ছে ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্টীর নেতা বাবু আনসারি ও ইকবাল আনসারির মধ্যে প্রায়শই সংঘর্ষ বাঁধে। এদিন বাবু আনসারির পক্ষের এক দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে ঘোরাঘুরি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করতে সচেষ্ট হলেই ধুন্দুমার বেঁধে যায়। আক্রান্ত হন পুলিশকর্মীরা পরে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বীরভূম জেলা শাসকের কাছ থেকে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূম জেলা বিজেপির দাবি নিগৃহ যুবকেরা আসলে বিজেপি কর্মী। তৃণমূল তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে বীরভূমের তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, ‘‘আমরা খোঁজ নিয়ে দেখেছি জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তৃণমূলের কেউ যুক্ত নন। আমরা দলগতভাবে পুলিশ-প্রশাসনকে জানিয়েছি অভিযুক্তদের রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নিতে।’’
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত দিলে দোষীর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “গোটা বাংলায় এই মুহূর্তে দুষ্কৃতীরাজ চলছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।” তবে এই ঘটনা বাংলায় প্রথম নয়। সাম্প্রদিক সময়ে দিকে দিকে তৃণমূল বনাব তৃণমূল সংঘর্ষে উপ্তত্ত হয়েছে পরিস্থিতি। কখনো দলের নেতার ষড়যন্ত্রে খুন হচ্ছেন দলেরই নেতা। মালদায় নতুন বছরে শুরুতেই খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার। ঘটনার মূল অভিযুক্ত তৃণমূলের টাউন সভাপতি। মুড়িমুড়কির মতো চলছে গুলিগোলা। বিরোধীরা বারবার দাবি করে আসছে বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। অধিকাংশ সংঘাত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্বীকার করে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি মালদা থেকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে নদীয়া, ডায়মণ্ডহারবার থেকে বর্ধমান গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হিংসা অব্যহত। পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলিতে চলছে মাফিরাজের দৌরাত্ম্য। পুলিশ-প্রশাসনকে অধিকাংশ ক্ষেত্রেই নিষ্ক্রিয় দেখা যাক। কারণ তাঁরা জানেন দুষ্কৃতী দমন করতে গিয়ে, তাঁদেরকেই আক্রমন করা হতে পারে।
❤ Support Us





