Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৫

উত্তর ২৪ পরগণায় পরীক্ষা দিতে গিয়ে গুরুতর আহত মাধ্যমিকের ৬ পরীক্ষার্থী

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর ২৪ পরগণায় পরীক্ষা দিতে গিয়ে গুরুতর আহত মাধ্যমিকের ৬ পরীক্ষার্থী

দু’‌টি পৃথক দুর্ঘটনায় ৬ মাধ্যমিক পরীক্ষার্থী জখম। ৬ জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়।

এদিন  মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ই–‌রিক্শা ও অটো সঙ্ঘর্ষে জখম হয়েছে ২ মাধ্যমিক পরীক্ষার্থী ।মঙ্গলবার সাড়ে ১০ টা নাগাদ কলকাতা বাসন্তী রোডের ওপর বাবুরহাটের কাছে  টোটো ও অটোর মুখোমুখি সংঘর্ষে জখম হয় ই–‌রিক্শার যাত্রী ২ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।আঘাত গুরুতর হওয়ায় তাদের কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয়।

এদিনই মিনাখাঁর যতীন্দ্রনাথ বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে কলকাতা বাসন্তী–রোডের ওপর মিনাখাঁ পঞ্চায়েত অফিসের কাছে অপর দুর্ঘটনা ঘটে। ই –‌রিকশ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়।  কল্যাণী নস্কর, কৃষ্ণা মন্ডল, সুমিতা মন্ডল, বৈশাখী পান্ডা নামে ৪ মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!