Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২৬

মাত্র ৫২ বলে দ্বিশতরান ! আবার বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
মাত্র ৫২ বলে দ্বিশতরান ! আবার বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে

ব্যাট হাতে ২২ গজে নামলেই রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী। আবার বিস্ফোরক ব্যাটিং করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে এই তরুণ প্রতিভা। রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে বৈভব এমন এক কীর্তি গড়েছে,  যা তাকে ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে থাকবে। মাত্র ৫২ বলে দ্বিশতরান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ২০০ রান করার বিশ্ব রেকর্ড গড়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম রেকর্ডও বৈভবের দখলে। শুধু দ্রুততম দ্বিশতরানের রেকর্ডই রানই করেনি, ছক্কার ঝড় তুলে আগের বেশ কয়েকটি রেকর্ডও ভেঙে দিয়েছে বৈভব।।

সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে বৈভব শুরু থেকেই ঝড় তোলে। প্রতিপক্ষের বোলারদের থিতু হওয়ার কোনও সুযোগই দেয়নি। মাঠের চারদিকে বড় শট খেলতে থাকে। মাত্র ৫৩ বলে ২০৪ রান করে বৈভব। তার এই বিস্ফোরক ইনিংসে রয়েছে ২৮টি ছক্কা ও ৭টি চার। অর্থাৎ শুধুমাত্র ছক্কা ও চারের মাধ্যমেই ১৯৬ রান করেছে বৈভব। মাত্র ১০টি ডট বল খেলেছে। তার ব্যাটিংয়ের সামনে সংযুক্ত আরব আমিরশাহির বোলারদের সম্পূর্ণ অসহায় মনে হচ্ছিল

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের আগের রেকর্ডট ছিল নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোয়েসের দখলে। তিনি ২০২৪ সালে ক্যান্টারবেরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে দ্বিশতরান পূর্ণ করেন। বৈভব সূর্যবংশী বিশাল ব্যবধানে তাঁর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র ৫২ বলে ২০০ রানের মাইলফলকে পৌঁছে যায় বৈভব। চ্যাড বোয়েসের বলের প্রায় অর্ধেক সময়ে এই ঐতিহাসিক কীর্তি গড়ে। বৈভবের সেঞ্চুরি আসে মাত্র ২৮ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার জ্যাক-ফ্রেজার ম্যাকগার্কের। ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন সেই নজির ভেঙে দিল বৈভব।

বৈভব তার ইনিংসে মোট ২৮টি ছক্কা মেরেছে। এর মাধ্যমে এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ডও তার দখলে।এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ১৯টি ছক্কা মারার রেকর্ড ছিল ফিন অ্যালেনের দখলে। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ড রয়েছে ইয়ন মরগ্যানের দখলে।

ম্যাচে  সংযুক্ত আরব আমিরশাহী তোলে: ২৪৯/৮। হরপ্রীত করেন ১৩০। ভারত ৩ উইকেট হারিয়ে ২৫৪ তুলে সেমিফাইনালে পৌঁছে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!