- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
অর্থের বিনিময়ে মিলবে নাগরিকত্ব, ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
এবার নাগরিকত্ব বিক্রি করবে ট্রাম্প প্রশাসন । ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিত্তশালীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট । মঙ্গলবার ওভালের দফতর থেকে তিনি বলেছেন, অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার জন্য এতদিন গ্রীন কার্ড চালু ছিল আমেরিকায়, এবার তারই প্রিমিয়াম সংস্করণ লাগু হবে সেখানে । নাম গোল্ড কার্ড । নতুন অভিবাসন নীতির বিস্তারিত নিয়ামবলী দুসপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন ।
মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্পে বিনিয়োগকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য এতদিন ইবি ফাইভ ভিসা নীতি লাগু ছিল সেদেশে । সেদেশের নাগরিকদের কর্মসংস্থানের লক্ষ কোনো বিদেশি যদি ৮ লক্ষ ডলারের বেশি সেদেশের শিল্পক্ষেত্রে বিনিয়োগ করেন, তবে তিনি গ্রীন কার্ডের অধিকারী হতেন । পাশাপাশি মার্কিনীদের সেই সংস্থায় নিয়োগেরও পূর্ব শর্ত ছিল । এবার সেই নীতিকে অপর্যাপ্ত এবং সেকেলে বলে অভিহিত করে গোল্ড কার্ড প্রনয়ন করতে চাইছে ট্রাম্প প্রশাসন । এবিষয়ে সেদেশের বাণিজ্য সচিব হ্যাওয়ার্ড লুটনিক মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, ট্রাম্প গোল্ড কার্ড সেদেশের অভিবাসন নীতির একটি দীর্ঘমেয়াদি সমাধান । এরফলে মার্কিন সরকারের আয় বাড়বে সরাসরি ।
শুধু ৫ শেষ নয়, ভবিষ্যতে মার্কিন নাগরিকত্বের গোল্ড কার্ডের মূল্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত করতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প । এতে দেশের কোষাগারের ঘাটতি অনেকাংশেই লাগব হবে বলে মনে করছেন তিনি । যদিও ইবি ফাইভ ভিসার মতো এক্ষেত্রে কর্মসংস্থান তৈরির কোনো দায় থাকবে কিনা বিনিয়োগকারীদের, তা এখনো স্পষ্ট করা হয়নি ।
❤ Support Us








