Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১, ২০২৫

নিরাপত্তায় ডিজিটাল হাজিরা দাঁইহাট গার্লসে

আরম্ভ ওয়েব ডেস্ক
নিরাপত্তায় ডিজিটাল হাজিরা দাঁইহাট গার্লসে

বাড়ি থেকে বেরিয়ে স্কুলে না গিয়ে অন্য কোথাও যাওয়ার অভিযোগ উঠছিল বারেবারেই। কাটোয়ার দাঁইহাট গার্লস হাইস্কুলে। এই সমস্যা সমাধানে চালু হল ডিজিটাল অ্যাটেনডেন্স প্রযুক্তি। এর ফলে ছাত্রীরা স্কুলে ঢুকলেই হাজিরার খবর সংশ্লিষ্ট অভিভাবকের স্মার্ট ফোনে পৌঁছে যাবে। মেয়ে ঠিকঠাক স্কুলে পৌঁছেছে জেনে নিশ্চিন্ত হবেন অভিভাবকরা। এই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা করলেন কাটোয়ার মহকুমাশাসক অহিনসা জৈন। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন। তাঁর উপস্থিতিতে ছাত্রীরা ডিজিটাল অ্যাটেনডেন্স দিয়ে নিজের নিজের শ্রেণীকক্ষে প্রবেশ করল।

দাঁইহাট গার্লস হাইস্কুলের এই প্রযুক্তি মহকুমার অন্যান্য স্কুলেও চালু করা হবে বলে জানান মহকুমাশাসক। দাঁইহাট গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা ঘোষ বলেন, ‘ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আপাতত অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি চালু করা হয়েছে। পরে সমস্ত ছাত্রীদের জন্য চালু করা হবে।’ জানা গেল, অনেক সময় অভিযোগ ওঠে ছাত্রীরা স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে পৌঁছায় না। এক্ষেত্রে পড়ুয়া স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্স দিলেই অভিভাবকের মোবাইলে বার্তা চলে যাবে। স্কুলে হাজিরার এই নতুন প্রযুক্তিতে খুশি ছাত্রীরাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!