Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩, ২০২৫

অস্থায়ী পদে পুর নিয়োগ। অবসরকালীন আর্থিক প্রাপ্তি নিয়ে বড়ো নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্থায়ী পদে পুর নিয়োগ। অবসরকালীন আর্থিক প্রাপ্তি নিয়ে বড়ো নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যের বিভিন্ন পুরসভায় চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন ভাতা এবং আর্থিক সুযোগ সুবিধা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্শেদ দিল কলকাতা হাইকোর্ট।

২০১১ সালের আগে রাজ্যের বিভিন্ন জেলায় পুরবোর্ডের অনুমতি ক্রমেই নিযুক্ত হ‌য়েছিলেন একাধিক অস্থায়ী কর্মী । এতদিন সংশ্লিষ্ট পুরসভার তহবিল থেকেই তাদের বেতন দেওয়া হতো । সম্প্রতি সেই সব কর্মীদের একাংশ অবসরকালীন ভাতা সহ অন্যান্য আর্থিক সুযোগ বিধার দাবিতে আদালতে মামলা করেন । কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ছিল মামলার শুনানি । সেখানে বিচারপতি বলেন, পুর আইন অনুযায়ী চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন বাধ্যতামূলক । কিন্তু ২০১১ সালের আগে যাঁদের অস্থায়ী হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাদের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন নেওয়া হয়নি । তাই পুর আইন অনুসারে সেইসব কর্মীরা, অবসরকালীন কোনো আর্থিক সুযোগ সুবিধা পাবে না ।
রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক স্কুলের চুক্তিভিত্তিক কর্মীর স্ত্রী আবলরকালীন ভাতার দাবিতে মামলা করেন আদালতে । সেই আবেদনের ভিত্তিতেই বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন ।

মামলার শুনানির সময় পুরসভার পক্ষে আইনজীবী শীর্ষণ্য বন্দোপাধ্যায় এবং অর্ক নাগ বলেন, ২০১১ পরবর্তী সময় যেসব কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভায়, তাঁদের বিভিন্ন রক্ষা কবচ দেওয়া হয়েছে । এক্ষেত্রে নেওয়া হয়েছে রাজ্যের অনুমোদনও ।

২০১১ সালের আগে, বাম আমলে রাজ্যের বিভিন্ন পুরসভায় যে অস্থায়ী নিয়োগ হয়েছিল ,তা আদপে অনুমোদিত কিনা, তার কী আইনি বৈধতা ছিল, সেই নিয়ে উঠছে প্রশ্ন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!