Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৪, ২০২৫

জেলা পরিষদের তদারকিতেই হবে ইছামতীর পলি সংস্কারের কাজ, সেচ আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন জেলা সভাধিপতির

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলা পরিষদের তদারকিতেই হবে ইছামতীর পলি সংস্কারের কাজ, সেচ আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন জেলা সভাধিপতির

সংস্কারের কাজ শুরু হওয়ার আগে ইছামতী পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সঙ্গে ছিলেন সেচ দফতরের বসিরহাট ডিবিশনের নির্বাহী বাস্তুকার কিংশুক মন্ডল। এদিন বসিরহাট থেকে স্পিড বোটে ইছামতী নদী ঘুরে দেখেন। বসিরহাট থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৩২ কিলোমিটার নদী পথ তিনি স্পিড বোটে যান। পলি পড়ে নদীর নাব্যতা কমে যাওয়ায় ৩ ঘন্টার বেশি সময় লাগে ৩২ কিলোমিটার পথ অতিক্রম করতে। জেলা পরিষদের সভাধিপতি , বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘‌নদীর বুক থেকে ড্রেজিং করে পলি সরানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারে । কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই দায়িত্ব পালন না করায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই উদ্যোগী হয়েছেন নদী সংস্কারের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকার ২০১২ –‌১৩ সালে ঘোলা থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইছামতী সংস্কারে কাজ হয়েছিল। তার ফলে আমরা ইছামতীর তীরবর্তী গ্রাম গুলিতে বন্যা দেখিনি। কিন্তু গত বছর আবার আমরা বনগাঁ, গাইঘাটা, হাবরা, স্বরূপনগর, বাদুড়িয়ার বন্যা দেখেছি।’‌ সভাধিপতি বলেন, আমরা জেলাপরিষদ থেকে একটা প্রস্তাব পাঠাই পদ্মা, যমুনা, ইছামতীর পলি তোলার ব্যাপারে। মুখ্যমন্ত্রী সেটির অনুমোদন দিয়েছেন।’‌ নারায়ণ বলেন, এখন আমরা ঘোলা থেকে তেঁতুলিয়া পর্যন্ত পলি কাটা হবে। একইসঙ্গে এই কাজ চলাকালীন তেঁতুলিয়া থেকে সংগ্রামপুর পর্যন্ত ৩২ কিলোমিটার পলি সরানোর কাজটা করতে চাই। জেলা পরিষদের তদারকিতে নদী সংস্কারে কাজ হবে। সুখা মরসুমেই হবে ইছামতী সংস্কার। প্লাবনের ভোগান্তি থেকে মুক্তি !‌ আশার আলো দেখছেন ইছামতী পাড়ের মানুষ।

উত্তর ২৪ পরগনার বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া ব্লকের ইছামতীর পাড়ের বেশ কয়েকটি গ্রাম বর্ষা এলেই ইছামতীর বাঁধ ছাপিয়ে প্লাবিত হয়। গত বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলার প্রশাসনিক বৈঠকে ইছামতী সংস্কারে ওপর গুরুত্ব দিয়েছেন। এজন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। অনেকটা কাজও হয়েছে। তবে এখনও অনেকখানি এলাকা জুড়ে ইছামতী সংস্কার কাজ বাকি আছে। প্রতিবছর বর্ষার সময় ইছামতী নদীর দুই কুল ছাপিয়ে পার্শ্ববর্তী স্বরূপগর ব্লকের একাধিক গ্রাম প্লাবিত হয় । মানুষকে জলবন্দী হয়ে থাকতে হয় দিনের পর দিন, ফসলের ক্ষতি হয় ব্যাপক। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত বছর বর্ষাকালে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দুর্গত এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্ষা শেষ হলেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে ইছামতী পূর্ণ সংস্কার করা হবে। প্রতিবছর বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর সহ বাদুড়িয়ার একটা অংশ জলমগ্ন হয়। সে কারণেই রাজ্য সরকার ইছামতী পূর্ণ সংস্কারের কাজে হাত দেবে। সংস্কারের কাজ শুরু হওয়ার আগে ইছামতী পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগানার জেলা পরিষদের সভাধিপতি


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!