Advertisement
  • দে । শ
  • মার্চ ১০, ২০২৫

কেতুগ্রামে বাইকবাজদের হাতে নিগৃহীত গৃহবধূ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেতুগ্রামে বাইকবাজদের হাতে নিগৃহীত গৃহবধূ

বাড়ির সামনে চলছিল মোটরবাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট। প্রতিবাদ জানিয়ে স্টাটবাজদের নিগ্রহের শিকার হলেন বিলকিস বিবি নামে এক গৃহবধূ। কেতুগ্রামের মউগ্রাম পঞ্চায়েতের নতুনগ্রামের ঘটনায় ছড়াল উত্তেজনা। মারধরের চোটে জ্ঞান হারান বিলকিস। তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরাখবর নিয়ে জানা গেল, দামি বাইক কেনার শখ মেটাতে বিলকিসের ছেলে ইকবাল শেখ লেখাপড়া শিকেয় তুলে রোজগার করতে হায়দ্রাবাদ ছোটে। সেখান থেকে ফিরে কয়েকদিন আগে দেড় লাখ টাকা দিয়ে একটি বাইক কেনে। সেই বাইকটি নিয়ে পাশের পাড়ায় যায়। স্টান্টবাজি শুরু করে। পাল্টা হিসেবে পাশের পাড়ার একদল যুবক ইকবালের বাড়ির সামনে এসে বাইক নিয়ে স্টান্টবাজি শুরু করে। বাইকের বিকট আওয়াজে কান পাতা দায় হয়। অতিষ্ঠ হয়ে এসব বন্ধ করতে বলেন বিলকিস। শুরু হয় কথা কাটাকাটি। তার মাঝেই বিলকিসের উপর চড়াও হয় স্টান্টবাজরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!