Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৫, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনাল্ডোর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনাল্ডোর

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বাধিক গোলদাতার নজির গড়লেন এই পর্তুগীজ তারকা। পেছনে ফেলে দিয়েছেন কার্লোস রুইস ও লিওনেল মেসিকে। জোড়া গোল করেও অবশ্য পর্তুগালকে জেতাতে পারেননি রোনাল্ডো। হাঙ্গেরির কাছে তাঁর দল আটকে গেল ২–২ ব্যবধানে। ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্রের জন্য জন্য আরও অপেক্ষা করতে হবে পর্তুগালকে।

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৩৯ গোল করে যুগ্মভাবে শীর্ষে ছিলেন কার্লোস রুইজ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে, লিওনেল মেসি করেছেন ৩৬টি গোল। হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপের বাছাইপর্বে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেলেন রোনাল্ডো। ৫১ ম্যাচে তাঁর ঝুলিতে ৪১ গোল। হাঙ্গেরির বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। এই পরিস্থিতি মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। ম্যাচের ৮ মিনিটে আটিলা সালাইয়ের গোলে পিছিয়ে পড়ে। ২২ মিনিটে সমতা ফেরান রোনাল্ডো। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের অন্তিম লগ্নে গোল করে পর্তুগালের জয় আটকান ডমিনিক সোবোসলাইয়ের।

পর্তুগালের বিশ্বকাপ টিকিট নিশ্চিত না হলেও জোড়া গোল করে রোনাল্ডো আরেকটা নজির গড়লেন। বিশ্বকাপ বাছাই পর্বে এখন এককভাবে সবচেয়ে বেশি গোল রোনাল্ডোর। এত দিন পর্যন্ত তালিকায় যৌথভাবে সবার ওপরে ছিলেন রোনাল্ডো ও গুয়াতেমালার কিংবদন্তি ফুটবলার কার্লোস রুইজ। দুজনের গোল ছিল ৩৯। কিন্তু এদিন গোল করে রোনাল্ডো ছাপিয়ে গেলেন রুইজকে। বিশ্বকাপ বাছাই পর্বে ৪০ বছর পার করা রোনাল্ডোর গোল ৫১ ম্যাচে ৪১টি। আর সব মিলিয়ে তাঁর নামের পাশে ৯৪৮।

রোনাল্ডোর নামের পাশে একাধিক নজির রয়েছে। ফুটবল ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক গোলের রেকর্ড তাঁরি দখলে। করেছেন ১৪৩ গোল। পুরুষদের জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। খেলেছেন ২১৫টি ম্যাচ। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক ১৪টি গোল করেছেন তিনি। এবার বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চো গোলের মালিক হয়ে গেলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!