Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৯, ২০২৬

আইপিএলে ক্রিকেটারদের জন্য নিয়মে আরও কঠোর ভারতীয় ক্রিকেট বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলে ক্রিকেটারদের জন্য নিয়মে আরও কঠোর ভারতীয় ক্রিকেট বোর্ড

আইপিএলে ক্রিকেটারদের জন্য নিয়ম আরও কঠোর করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন থেকে ১৬ জনের তালিকায় না থাকা ক্রিকেটাররা ম্যাচ চলাকালীন মাঠে ঢুকতে পারবেন না, ম্যাচ চলাকালীন মাঠে ঘোরাঘুরি করতে পারবেন না। এমনকি সতীর্থ ক্রিকেটারের জন্য দলে বার্তা, জল, অন্যান্য পানীয়, ব্যাট, খেলার সরঞ্জাম নিয়েও মাঠে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ম্যাচের জন্য নির্ধারিত ১৬ জন খেলোয়াড়ই জরুরি কাজের জন্য মাঠে প্রবেশ করতে পারবেন।

আইপিএল শুরুর আগেও ভারতীয় ক্রিকেট বোর্ড অনুশীলন সংক্রান্তসহ কিছু নিয়ম পরিবর্তন করেছিল। এবার ম্যাচের সময় দলে থাকা ১৬ জনের মধ্যে যাঁরা নির্বাচিত হননি, তাঁদের জন্য নির্দেশিকা জারি করেছে। সব খেলোয়াড়কে অবশ্যই এই নির্দেশিকাগুলি অনুসরণ করতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আগে প্রায়শই রিজার্ভ খেলোয়াড়দের পানীয়, ব্যাট বা বার্তা নিয়ে মাঠে ঢুকতে দেখা যেত। কিন্তু এখন তা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, বাউন্ডারি রোপের চারপাশে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার ঘোরাফেরা করতে পারবেন। এই পাঁচজন ক্রিকেটারকে নির্ধারিত ১৬ জনের দলে থাকতে হবে। বাকি ক্রিকেটাররা ডাগআউটে থাকতে পারবেন, তবে বাউন্ডারি লাইন ও এলইডি বিজ্ঞাপন বোর্ডের মধ্যে যাতায়াতের অনুমতি পাবেন না। আইপিএলে একটা দলে সাধারণত ২৫ জন পর্যন্ত ক্রিকেটার থাকেন। যার মধ্যে ১৬ জনের নাম ম্যাচের টিম লিস্টে রাখা হয়। নতুন নিয়মগুলি ম্যাচ খেলার শর্তাবলীর ১১.৫.২ এবং ২৪.১.৪ ধারাকে আরও কঠোর করেছে। এই শর্তাবলীতে মাঠে পানীয় বহন এবং বিব পরার নিয়ম আগে থেকেই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন সেগুলো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

দলের একাধিক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‌আমরা সম্প্রতি নির্দেশ পেয়েছি যে, ম্যাচের সময় কোনও বদলি খেলোয়াড় মাঠে ঘোরাফেরা করতে পারবে না। মাঠে কোনো পানীয় নিয়ে প্রবেশ করাও তাদের জন্য নিষিদ্ধ। শুধুমাত্র ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডের ১৬ জন খেলোয়াড়ই তা করতে পারবে। এছাড়াও, মূল একাদশের বাইরে থেকে মাত্র পাঁচজন খেলোয়াড় ঘোরাফেরা করতে পারবে। বাকি খেলোয়াড়রা ডাগআউটে বসতে পারবে, কিন্তু বাউন্ডারি লাইন এবং এলইডি বিজ্ঞাপন বোর্ডের মাঝখানে যেতে পারবে না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!