Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৬, ২০২৬

অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে ভারতের কাছে পরাস্ত ক্যামেরুন

আরম্ভ ওয়েব ডেস্ক
অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে ভারতের কাছে পরাস্ত ক্যামেরুন

‌যাদের মধ্যে লুকিয়ে রয়েছে রজার মিল্লা, সাদিও মানে, স্যামুয়েল এটোরা, সেইরকম দলের বিরুদ্ধে জয়!‌ তাও আবার কোনও প্রদর্শনী ম্যাচে নয়। একেবারে বিশ্বকাপের মতো আসরে। হ্যাঁ, আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে রজার মিল্লার দেশ ক্যামেরুনকে ২-‌১ গোলে হারিয়ে নজির ভারতীয় অনূর্ধ্ব ১৫ দলের। ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘‌কে’‌ গ্রুপে ভাল জায়গায় ভারত।

প্রথম ম্যাচে লাওসকে ৪-‌২ গোলে হারিয়েছিল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। লাওস ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছিল ভারতীয় খুদেদের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে ভারত। লালরেমরুয়াতফেলা, ম্যাকডোনিস, সৌম্যজিত সরকাররা বুঝতেই দেয়নি ক্যামেরুনের থেকে তারা পিছিয়ে রয়েছে। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-‌০ গোলে হারিয়েছিল ক্যামেরুন।
ভারতীয় দলের কোচ বিবিয়ানো ফুটবলারদের নির্দেশ দিয়েছিলেন, রক্ষণ জমাট করে আক্রমণে ঝাঁপাতে। শুরুতেই গোল পেয়ে যায় ভারত। ১ মিনিটের মাথায় ম্যাকডোনিশ এনগাইরাংবামের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঢুকিয়ে দেয় ক্যামেরুনের ফারেইল এনগোবো। ক্যামেরুন সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ২০ মিনিটে মহম্মদ সোহিল খানের আত্মঘাতী গোলে সমতা ফেরায় ক্যামেরুন। মোক্তারের ক্রশ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেয় সোহিল।

২৭ মিনিটে লালরেমরুয়াতফেলা গোল করে ভারতকে আবার এগিয়ে দেয়। পরিবর্ত হিসেবে মাঠে নামা ভারতের রোনানদেভ আহেইবাম বল ধরে দীপককে বাড়িয়েছিল। দীপক নীচু ক্রশ রেখেছিল কামেরুন বক্সে। লালরেমরুয়াতফেলা বাঁপায়ের দর্শনীয় শটে গোল করে। এরপর ক্যামেরুন গোল শোধের জন্য প্রবলভাবে ঝাঁপিয়েছিল। ৩২ মিনিটে পেনান্টিও পায় তারা। মনে হচ্ছিল, ভারতের জয় হাতছাড়া হয়ে যাবে। গোলকিপার জেনিথ পেনাল্টি রুখে দেয়। ম্যাচর শেষদিকে আরও দুটি দুর্দান্ত সেভ করে জেনিথ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!