- দে । শ
- এপ্রিল ১৬, ২০২৬
বিএসএফ ক্যাম্পের তেলের ভান্ডারে আগুন, অগ্নিদগ্ধ এক জওয়ান
বিএসএফ ক্যাম্পের ভেতরে ভয়াবহ অগ্নিকান্ড। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামে। বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের একটি জ্বালানি তেল মজুত রাখার ঘরে আগুন লাগে। পুরো ভস্মিভূত হয় ঘর ও মজুত জ্বালানি। সেখানেই কর্তব্যরত অবস্থায় পুড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। পুলিস ও দমকল সূত্রে জানা গেছে, মৃত ওই জওয়ানের নাম জ্যোতিরাম সিং (৫২)।
এদিন সকালে হঠাৎ আগুন লাগে হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের ভেতরে একটি ঘরে। ক্যাম্পের জওয়ান ও গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছু করা যায় নি। যে ঘরটিতে আগুন লাগে সেখানে পেট্রোল, ডিজেল মজুত রাখা হত। দূরবর্তী ক্যাম্পের গাড়ি, নদী পথে স্পিড বোট সহ বিএসএফের ব্যবাহারের গাড়ির জ্বালানি জরুরী প্রয়োজনের জন্য ওই ঘরে মজুত রাখা হত। সেখানে কর্মরত ছিলেন এসআই পদমর্যাদার জওয়ান জ্যোতিরাম সিং। তাঁর বাড়ি রাজস্থানে। এদিন সকালে যখন আগুন লাগে সেই সময় জ্যোতিরাম সিং ওই ঘরেই কর্মরত ছিলেন। তিনি সেখান থেকে বেরতে পারেন নি। ক্যাম্পের বিএসএফ জওয়ানরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা ব্যর্থ হয়। পুলিশ ও দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নেভায়। কিন্ত ততক্ষণে সব পুড়ে ছাই। জওয়ান জ্যোতিরাম সিংকে মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে বাঁচানো যায় নি। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পেট্রোল পাম্প দূরে থাকায় ওই ক্যাম্পের গাড়ি ও স্পিড বোটের জন্য জ্বালানি মজুত রাখা হত ঘরটিতে। সর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
❤ Support Us





