Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৬

কালনার ঐতিহ্যবাহী মহিষমর্দিনী ঘাট সংস্কারের কাজ শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনার ঐতিহ্যবাহী মহিষমর্দিনী ঘাট সংস্কারের কাজ শুরু

প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ কালনার ভাগীরথীর মহিষমর্দিনীতলা এলাকার মহিষমর্দিনী ঘাটে সংরক্ষণ ও সংস্কারের পদক্ষেপ শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেই পদক্ষেপের অঙ্গ হিসেবে সোমবার দুপুরে ঘাটটির হাল পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার মহকুমাশাসক অহিনসা জৈন, বিধায়ক দেবপ্রসাদ বাগ, শিল্পপতি সুশীল মিশ্র, পুরপ্রধান রিনা ব্যানার্জি-সহ একঝাঁক কাউন্সিলর ও মহিষমর্দিনী পূজা কমিটির সদস্যরা। মন্ত্রী বলেন, ‘এই প্রাচীন ঘাটটি সংরক্ষণ ও সংস্কারের জন্য ২০২৫ সালে ৬ কোটি টাকার একটি প্রকল্প জেলা প্রশাসনকে পাঠানো হয়েছিল। পরে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি জেলাশাসকের নজরে আনি।’ দেখা গেল, ঘাটের গায়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জমায় ঘাটটি ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, চারপাশের মাটি সরালে ফের নদীর জল ঘাটে পৌঁছবে। জানা গেল, প্রকল্পটির অধীনে ঘাটটির সংস্কার ও সংরক্ষণের জন্য দু’দিনের মধ্যে ইঞ্জিনিয়াররা নকশা তৈরি করে যত দ্রুত সম্ভব কাজ শুরু হবে। ২০২৫ সালের পুরনো পরিকল্পনার সঙ্গে সময়োপোযোগী নতুন কিছু বিষয় জুড়ে একটি সংশোধিত পরিকল্পনা তৈরি হবে। মহিষমর্দিনী পুজো কমিটির সভাপতি অমরজ্যোতি কুণ্ডু প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বললেন, ‘প্রাচীন এই ঘাটে দূরদূরান্ত থেকে বহু মানুষ স্নান করতে আসেন। এই ঘাটটিকে সংস্কার ও সংরক্ষণ করা হলে কালনা মহকুমার হাজার হাজার মানুষের সুবিধে হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!