Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৬

কালনায় মৃত বিএলও

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় মৃত বিএলও

কালনায় কর্মরত অবস্থায় বিএলও-র মৃত্যুর ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। কালনার  মহকুমাশাসকের কার্যালয়ের সামনে আচমকাই জ্ঞান হারান কালনা শহরের ১৩নং ওয়ার্ডের ছোট দেউরির বাসিন্দা পিন্টু সেনগুপ্ত (৪৮)। শুক্রবার বেলা পৌনে তিনটে নাগাদ ঘটনা। কালনার মধুবন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিন্টুবাবু এদিন পোস্টাল ব্যালটের ভোট পর্বের তত্ত্বাবধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। সঙ্গেসঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ডাক্তাররা পরীক্ষা করে পিন্টুবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক অনুমান, হৃদরোগের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন পিন্টুবাবু। ঘটনার খবর ছড়াতেই বিএলও-রা দলে দলে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে হাজির হন। তাদের ক্ষোভ, সাঙ্ঘাতিক গরম। তার উপর একটার পর একটা ফরমান নির্বাচন কমিশনের। এত চাপ সহ্য করা কঠিন। তার উপর পান থেকে চুণ খসলেই শাস্তির খাঁড়া। প্রত্যেকেই কমবেশি মানসিক ও শারীরিক অসুস্থতার শিকার হয়ে পড়ছেন। সেইসঙ্গে দাবি তোলেন, পিন্টুবাবুর অকালমৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!