Advertisement
  • বি। দে । শ
  • মে ১৯, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে দুই বন্দুকবাজের হামলা, নিহত ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে দুই বন্দুকবাজের হামলা, নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রে আবার বন্দুকবাজের হামলা। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটা মসজিদের বাইরে হামলা চালাল দুই কিশোর। দুই বন্দুকবাজের গুলিতে একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ এই হামলার তদন্ত করছে। গুলি চালানোর ঘটনার কিছুক্ষণ পরেই রাস্তায় পার্ক করা একটা গাড়ির ভেতর থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হামলাকারীরা নিজেদের গুলি করে আত্মহত্যা করেছে।

দুপুর নাগাদ সান দিয়েগো কাউন্টির বৃহত্তম ইসলামিক কেন্দ্রের মসজিদ চত্বরের বাইরে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। ওই ইসলামিক কেন্দ্রে একটা স্কুল রয়েছে। ১৭ ও ১৯ বছর বয়সী দুই কিশোর হঠাৎই ওই মসজিদ চত্বরের বাইরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাদের গুলিতে একজন নিরাপত্তাকর্মীসহ ৩ জন নিহত হন। ওই ইসলামিক কেন্দ্রের ভেতরে থাকা মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিদ্যালয়ের পাঠরত সব শিশু নিরাপদে রয়েছে।

খবর পেয়েই পুলিশ দ্রুত এলাকায় ছুটে আসে। এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযানের সময় রাস্তায় একটা গাড়ির মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় দুই কিশোরের মৃতদেহ দেখতে পায় পুলিশ। সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল বলেছেন যে, হামলার পর মসজিদ চত্বরের দিবা বিদ্যালয়ে পড়ুয়া সকল শিশু নিরাপদ ও অক্ষত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে কর্তারা ভবনের বাইরে গুলিবিদ্ধ তিনজনের মৃতদেহ দেখতে পান। নিহতদের মধ্যে একজন ছিলেন নিরাপত্তাকর্মী, যিনি দুই বন্দুকবাজকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন।

তদন্তকারীরা হামলার উদ্দেশ্য জানার জন্য তদন্ত শুরু করেছে। এফবিআইও স্থানীয় প্রশাসনের সঙ্গে এই তদন্তে যোগ দিয়েছে। পুলিশ এই গুলিবর্ষণের ঘটনাটিকে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত একটা সন্দেহভাজন বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছে। নিহত দুই হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!