Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২০, ২০২৬

১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: পিংক কার্ড চালুর প্রস্তুতি, গাইডলাইন তৈরি করছে পরিবহণ দফতর

১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: পিংক কার্ড চালুর প্রস্তুতি, গাইডলাইন তৈরি করছে পরিবহণ দফতর

রাজ্যে আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হচ্ছে। এই সুবিধা কার্যকর করতে বিশেষ পরিচয়পত্র হিসেবে পিংক কার্ডচালুর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ওই কার্ড দেখালেই সরকারি বাসে শূন্য টাকার টিকিট ইস্যু করবেন কন্ডাক্টর।

তবে যতদিন পর্যন্ত সব যাত্রী এই কার্ড হাতে না পান, ততদিন বিকল্প পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ব্যাঙ্ক পাসবুক, মনরেগা কার্ড কিংবা রাজ্যের স্থায়ী বাসিন্দা প্রমাণ করে এমন যেকোনও ফটো আইডি দেখালেই মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এ পরিষেবা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে পরিবহণ দপ্তর বিস্তারিত গাইডলাইন তৈরির কাজ শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক প্রস্তাব জমা পড়েছে এবং সেগুলি নবান্নে পর্যালোচনা করা হচ্ছে। পরিবহণ দপ্তর রাজ্যের বিভিন্ন সরকারি বাসে সমীক্ষাও করেছে, যাতে প্রতিদিন কতজন মহিলা যাত্রী যাতায়াত করেন তার একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়।


পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মহিলা সরকারি বাসে যাতায়াত করেন, গোটা রাজ্যে এই সংখ্যা প্রায় ৪ লক্ষ। ফ্রি পরিষেবা চালু হলে আরও প্রায় ১ লক্ষ মহিলা যাত্রী বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সে অনুযায়ী পরিকাঠামোগত প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পিংক কার্ড কোথা থেকে বিতরণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিস (বিডিও), সাব-ডিভিশনাল অফিস (এসডিও) এবং পুরসভা থেকে কার্ড ইস্যু করার পরিকল্পনা রয়েছে। সরকারি বাসে যাতে পরিচয়পত্র যাচাই নিয়ে কোনো ধরনের সমস্যা বা কন্ডাক্টরের সঙ্গে যাত্রীদের বচসা না হয়, সেজন্য ড্রাইভার ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাজ্যের অন্নপূর্ণাযোজনার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১ জুন থেকে এ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের জন্য যে যোগ্যতার শর্ত ছিল, নতুন যোজনাতেও একই ধরনের মানদণ্ড রাখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!