Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২, ২০২৬

কালীঘাটে মমতা সাক্ষাতে জয়া বচ্চন, জোট ঘিরে নতুন জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
কালীঘাটে মমতা সাক্ষাতে জয়া বচ্চন, জোট ঘিরে নতুন জল্পনা

‘ইন্ডিয়া’ জোটে শরিক হলেও সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। তারই মধ্যে বৃহস্পতিবার বৃষ্টিভেজা বিকেলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন।

এদিন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে কালীঘাটে পৌঁছন জয়া বচ্চন। সেখানে তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ কয়েক দিন আগেই কলকাতায় এসে সমাজবাদী পার্টির সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ তৃণমূলের সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ‘মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন।’ পাশাপাশি তিনি আরও বলেন, রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে অনেক সময় অনেক কিছু বলতে হয়। রাজনৈতিক মহলের মতে, এ মন্তব্যের মাধ্যমে তিনি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রকাশ্য সমর্থনের দিকেই ইঙ্গিত করেছিলেন।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরও হার মেনে নিতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। মমতার এ অভিযোগকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। ফল প্রকাশের কয়েক দিনের মধ্যেই তিনি কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এরপর কিরণময় নন্দের প্রকাশ্য সমালোচনার জেরে দু-দলের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল। এ আবহেই জয়া বচ্চনের কালীঘাট সফর রাজনৈতিক মহলে নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!