- দে । শ
- জুলাই ১৬, ২০২৬
আর্থিক লেনদেন ঘিরে অনিয়মের অভিযোগ, হাড়োয়া ও হাসনাবাদের একাধিক জায়গায় ইডির তল্লাশি ঘিরে চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনারহাড়োয়া ও হাসনাবাদের একাধিক জায়গায় ইডির তল্লাশি ঘিরে চাঞ্চল্য। এদিন সকাল ৭ টা নাগাদ হাসনাবাদের খোসালের মোড় এলাকায় আবদুল্লা গাজির বাড়িতে তল্লাশি চালায় ইডি–র একটি দল। এর আগে আবদুল্লা গাজি ও তার ছেলেকে উত্তর প্রদেশের এটিএস গ্রেফতার করে। উত্তর প্রদেশে বছর দুয়েক জেলে কাটানোর পর আবদুল্লা ও তার ছেলে আবু রাইহা গাজি জামিনে ছাড়া পেয়ে মাস চারেক আগে হাসনাবাদে বাড়িতে আসেন। আবদুল্লা ও তার ছেলেকে এদিন বাড়িতে পায়নি তদন্তকারী অফিসাররা। আবদুল্লা গাজি হাড়োয়ায় একটি সংস্থায় কাজ করতেন। সেখানে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে আবদুল্লার বিরুদ্ধে।
সেই সন্দেহজনক আর্থিক লেনদেনের সূত্র ধরে উত্তর প্রদেশ পুলিশের জঙ্গী দমন শাখার ( এটিএস) আবদুল্লা ও তার ছেলেকে গ্রেপ্তার করে। ২ বছর লখনৌ–র জেলে ছিল বাবা ছেলে। এদিন তার বাড়িতে ইডি তল্লাশি কেন তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। আব্দুল্লার ভাই জাকির হোসেন গাজি বলেন, এর আগে এটিএস গ্রেপ্তার করে ২ বছর দাদাকে জেলে রেখেছিল। এখন জামিনে রয়েছেন। নিয়মিত হাজিরা দিতে হয়। তার ওপর কেন ইডি তল্লাশি করছে জানা নেই। সকাল থেকে ঘরের মধ্যে ইডি আধিকারিকরা বাড়ির লোককে জেরা করছে। অন্যদিকে, আবদুল্লার সঙ্গে হাড়োয়ার সে সংস্থার সঙ্গে কাজ করতেন তার যোগসুত্র ধরে সেই সব জায়গায় ইডি হানা দেয় বলে জানা গেছে। হাড়োয়ার একটি মাদ্রাসা, একটি বেসরকারি হাসপাতাল ও একটি স্কুল যেখানে ইসলামিক পাঠক্রমে শিক্ষাদান চলে সেখানেও ইডি তল্লাশি চালিয়েছে সন্ধ্যা পর্যন্ত।
❤ Support Us






