- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১৬, ২০২৬
জাপান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টনের শেষ আটে পিভি সিন্ধু
জাপান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টনে অঘটন ঘটালেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। বিশ্বের ৫ নম্বর তারকা চিনের হান ইউ–কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতের এই ব্যাডমিন্টন তারকা। দাপটে খেলে মাত্র ৩৫ মিনিটেই হান ইউ–কে উড়ইয়ে দিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা পিভি সিন্ধু। ম্যাচের ফল ২১–১৬, ২১–১৪।
ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও প্রথম গেমের মাঝামাঝি সময়ে নিজের ছন্দ খুঁজে পান সিন্ধু। নিখুঁত শট এবং র্যালির মাধ্যমে ম্যাচের ওপর ক্রমশ আধিপত্য বিস্তার করতে থাকেন। শেষ পর্যন্ত ২১–১৬ ব্যবধানে প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমে শুরুর দিকে সিন্ধুর র্যালির সামনে দাঁড়াতেই পারেননি হান ইউ। আধিপত্য বজায় রেখে ৮–০ ব্যবধানে এগিয়ে যান। এরপর ম্যাচে ফিরে আসেন হান ইউ। কিন্তু সিন্ধুকে চাপে ফেলতে পারেননি। শেষ পর্যন্ত ২১–১৪ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান সিন্ধু। এই জয়ের ফলে হান ইউয়ের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের ৮–১ ব্যবধানে এগিয়ে যান।
কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে জাপানের নোজোমি ওকুহারা। প্রতিযোগিতার শীর্ষ বাছাই দক্ষিণ কোরিয়ার আন সে–ইয়ং নাম প্রত্যাহার করে নেওয়ায় তিনি ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছেন। মিক্সড ডাবলস জুটি তানিশা ক্র্যাস্টো ও ধ্রুব কপিলা প্রিকোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় সিন্ধু এখন প্রতিযোগিতায় ভারতের একমাত্র প্রতিযোগী হিসেবে টিকে রয়েছেন। শেষ ষোলোর ম্যাচে চীনের শীর্ষ বাছাই ফেং ইয়ান ঝে এবং হুয়াং ডং পিং জুটির বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও ২২–২০, ২১–১৭ গেমে হেরে গেছে এই ভারতীয় জুটি।
❤ Support Us








