- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৪, ২০২৬
ইউএস ওপেনে খেতাব জয় আলেকজান্ডারের , ভেঙে দিলেন বরিস বেকারের রেকর্ড
ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে খেতাব জিতলেন আলেকজান্ডার জেভেরেভ। ২৯ বছর বয়সী এই জার্মান তারকা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে পরাজিত করেছেন। যদিও জেভেরেভের এই খেতাব সহজে আসেনি। ৩ ঘন্টা ৩৩ মিনিটের কঠিন লড়াইয়ে চার সেটের ম্যাচে ৬-৩, ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২ ব্যবধানে জেতেন। এটা জেভেরেভের চলতি মরশুমে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। আর টেনিস জীবনে এই প্রথম ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন। শেলটনকে হারানোর সঙ্গে সঙ্গে ৩৬ বছর পর স্বদেশীয় বরিস বেকারের এক মরশুমে সর্বাধিক ২৩টি জয়ের রেকর্ডও ভেঙে দেন জেভেরেভ।
দিনের শুরুতে নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকায় বৃষ্টি হলেও পরে আর্থার অ্যাশ স্টেডিয়ামের ছাদ খুলে দেওয়া হয়। খোলা আকাশের নীচে দাপট দেখিয়ে জেভেরেভ সহজেই প্রথম সেট জিতে নেন। শেলটনের সার্ভিস ভেঙে শুরুতেই ৩–১ ব্যবধানে এগিয়ে যান জেভেরেভ। শেপর্যন্ত দাপট ধরে রেখে সেটটি ৬–৩ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ম্যাচে ফিরে আসেন শেলটন। সার্ভ করার আগে বারবার বল বাউন্স করছিলেন জেভেরেভ। এই নিয়ে শেলটন চেয়ার আম্পায়ারের কাছে অভিযোগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দ্বিতীয় সেট টাইব্রেকারে নিয়ে গেলেও শেলটন শেষরক্ষা করতে পারেননি। জেভেরেভ দ্রুত ৫–০–তে এগিয়ে যান এবং শেষপর্যন্ট সেটটি ৭–৬ (২) ব্যবধানে জিতে নেন।
তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান শেলটন। এই মার্কিন তারকা দ্রুত ৪–৩ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু জভেরেভ হাল ছাড়তে রাজি ছিলেন না। যার ফলে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। শেষপর্যন্ত তৃতীয় সেট ৭–৫ ব্যবধানে জিতে স্ট্রেট সেটে হারের হাত থেকে বাঁচেন শেলটন। দর্শকরা শেলটনকে উজ্জীবিত করলেও চতুর্থ সেটে জেভেরেভ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। চতুর্থ সেটে শেলটনকে রীতিমতো দাঁড়াতে না দিয়ে ৬–২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো ইউএস খেতাব জিতে নেন।
এই বছরের জুন মাসে ফ্লাভিও কোবোলিকে পরাজিত করে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জেভেরেভ। জুলাই মাসে উইম্বলডন ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে যান। শেলটনকে হারিয়ে জার্মান কিংবদন্তি বরিস বেকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন জেভেরেভ। এক মরশুমে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জেতার রেকর্ড গড়েন। জেভেরেভ জিতেছেন ২৩, বরিস বেকার জিতেছিলেন ২২টি।
❤ Support Us








