Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১০, ২০২৬

শেষ তিরে সমতা, শুট-অফে বাজিমাত ! বিশ্ব তীরন্দাজির প্যারা সিরিজে সোনা জয় শীতলা দেবীর 

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ তিরে সমতা, শুট-অফে বাজিমাত ! বিশ্ব তীরন্দাজির প্যারা সিরিজে সোনা জয় শীতলা দেবীর 

বিশ্বমঞ্চে দাপট দেখালেন ভারতীয় তীরন্দাজ শীতলা দেবী। আমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব তীরন্দাজির প্যারা সিরিজে মহিলাদের কম্পাউন্ডে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন ভারতের এই তীরন্দাজ। এক রোমাঞ্চকর শুট–অফে অসাধারণ নৈপূন্য দেখিয়ে কাজাখস্তানের আইজাদা সেইদানকে পরাজিত করেছেন। ফাইনালে স্কোর ১৪৪–১৪৪ অবস্থায় শেষ হওয়ার পর শুট–অফে বাজিমাত করেন শীতলা দেবী। বিশ্ব তীরন্দাজির প্যারা সিরিজ স্টেজ ৩–র শেষ দিনে ২টি সোনা ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতেছে ভারত।

ফাইনালে আইজাদা সেইদানের সঙ্গে লড়াই দারুণ জমে উঠেছিল বর্তমান বিশ্বসেরা শীতলা দেবীর। দুই তীরন্দাজই তাদের প্রথম রাউন্ডে নিখুঁত ৩০ স্কোর করেন এবং দ্বিতীয় রাউন্ড শেষে স্কোর ৫৯–৫৯ ছিল। তৃতীয় রাউন্ডে আইজাদা ২৮ এবং শীতল ২৭ স্কোর করেন। ফলে আইজাদা ১ পয়েন্টে এগিয়ে যান। চতুর্থ রাউন্ড ২৯–২৯ পয়েন্টে শেষ হয়। শেষ রাউন্ডের আগে ভারতীয় তীরন্দাজ ১ পয়েন্টে পিছিয়ে ছিলেন। চাপের মুখে শীতল দুর্দান্ত পারফর্ম করে ২৯ স্কোর করেন, অন্যদিকে আইজাদা করেন ২৮। স্কোর ১৪৪–১৪৪। এর ফলে ম্যাচ শুট–অফে গড়ায়। অবশেষে, রোমাঞ্চকর শুট–অফে সোনার সোনার লড়াইয়ে শীতল নিখুঁত ১০ স্কোর করেন। আইজাদা স্কোর করেন ৯।

এর আগে শীতল তোম্মান কুমারের সঙ্গে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। ব্রোঞ্জ পদকের ম্যাচে শীতল ও তোমান ইরাকের সারা আল হামিদ ও আব্বাস কাধিমকে ১৫৭–১৪৫ পয়েন্টে পরাজিত করেন। ভারতীয় এই জুটি প্রথম তিনটি রাউন্ডের প্রতিটিতে ৩৯ এবং শেষ রাউন্ডে নিখুঁত ৪০ স্কোর করে এবং চার রাউন্ডে মাত্র তিন পয়েন্ট হারান। ব্যক্তিগত বিভাগে সোনা জেতার ফলে শীতল এই ইভেন্টে দুটি পদক জিতেছেন।

প্যারালিম্পিক চ্যাম্পিয়ন হরবিন্দর সিংও ভারতের চিত্তাকর্ষক পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ভাবনার সঙ্গে জুটি বেঁধে প্যারা–রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের লিয়াং কিউরং এবং জিয়া লেইকে ৬-০ পরাজিত করেছে। হরবিন্দর এবং ভাবনা প্রথম সেট ৩৫-৩১ এবং দ্বিতীয় সেট ৩৬-৩৩ ব্যবধানে জিতে ক্লিন সুইপ সম্পন্ন করেন। তৃতীয় সেটটি ৩৪-৩২–এ শেষ হয়।

পরে ভাবনা মহিলাদের প্যারা–রিকার্ভ ইভেন্টের ব্রোঞ্জ পদকের প্লেঅফে স্বদেশী রাজশ্রী রাঠোরকে ৬-০ ব্যবধানে হারিয়ে আরও একটা পদক জিতে নেন। মহিলাদের প্যারা–কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টেও একটা ব্রোঞ্জ পদক এসেছে ভারতের ঘরে। চীনের ওয়াং হুইটিংকে ১৪১-১৪০ ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ জিতেছেন সরিতা। তোম্মান কুমার পুরুষদের ব্যক্তিগত প্যারা–কম্পাউন্ড ইভেন্টে ইরাকের আব্বাস কাধিমকে ১৪৩-১৩৮ ব্যবধানে হারিয়ে আরও একটা ব্রোঞ্জ জিতেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!