Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১০, ২০২৬

শালবনী জমি দুর্নীতি মামলায় গ্রেফতার অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়

আরম্ভ ওয়েব ডেস্ক
শালবনী জমি দুর্নীতি মামলায় গ্রেফতার অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়

অবশেষে গ্রেফতার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়, তার পেয়ে আর বাধা থাকে না সুমিত রায়ের গ্রেফতারিতে। মুহূর্তে তৎপর হয় সিআইডি ও রাজ্য পুলিশের এসটিএফ। সে মতো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই ১২১ কালীঘাট রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে সিআইডি ও রাজ্য পুলিশের এসটিএফ। তাদের কাছে খবর ছিল সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন।

অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এবং এসটিএফ এর আধিকারিকরা প্রবেশ করেন। খোঁজ পাওয়া যায় সুমিত রায়ের। কিছুক্ষণ সুমিত রায়ের সঙ্গে কথাবার্তার পরই সুমিত রায়কে গ্রেফতার করা হয়। সুমিত রায় থাকতেন ১১৯ নম্বর কালীঘাট রোডের বাড়িতে। এদিন সকালেই সেখান থেকে সুমিত ১২১ কালীঘাট রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায়। তারপর সিআইডি এবং এসটিএফ যৌথ অভিযান চালিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, পটুয়াপাড়া, হরিশ মুখার্জী রোড ঘিরে ফেলে। বেশ কিছুদিন আগে থেকেই সিআইডি, এসটিএফ ছদ্মবেশে ১২১ ও ১১৯ কালীঘাট রোডের বাড়ির ওপর নজর রাখছিল।

সুমিত রায়ের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি ও অর্থের সন্ধান পাওয়া যায়। ১৫ কোটি টাকা সুমিত রায়ের ব্যাঙ্কে জমা হয়। শালবনী জমি দুর্নীতিকাণ্ডে সুমিত রায়ের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাও জড়িত। এই জমি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চার্জশীট হয়েছে। সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি ভবানীভবনে নিয়ে যায়। সুমিত রায়কে ১১ বার ভবানীভবনে তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তারমধ্যে শালবনী জমি দুর্নীতি মামলায় ৯ বার ও ডেবরার চাকরি দুর্নীতি ২ বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ৮৮ ঘণ্টা সুমিত রায়কে এই দুই মামলায় জেরা করা হয়। অভিযোগ, মানিট্রেল বিষয়ে সঠিক তথ্য দিচ্ছিলেন না সুমিত রায়। অবশেষে সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এদিকে এর আগে শালবনী জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়েক মাস আগে ভোররাতে হানা দিয়েছিল শালবনী থানার পুলিশ। তাদের কাছে খবর ছিল সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লুকিয়ে আছে। তবে সেবার সুমিত রায় পালিয়ে যায়। তাঁকে সে যাত্রায় গ্রেফতার করতে পারেনি শালবনী থানার পুলিশ। অবশেষে বৃহস্পতিবার শীর্ষ আদালতে সুমিত রায়ের রক্ষা কোবকে উঠতেই গ্রেফতার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়ের আগাম জামিনের রক্ষাকবচ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে, সুমিতকে তদন্তে সহযোগিতার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সঠিকভাবে সহযোগিতা করেননি। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারির ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না। শালবনির জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত রায়। এই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন আগেই খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এরপর হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত।

বুধবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে। রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে সুমিত রায়ের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন তোলেন তদন্তকারীরা। তুষার মেহতা আদালতে জানান, গত জুন মাসে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছিল। তদন্তকারীদের দাবি, মোট প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের অ্যাকাউন্টে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস কী, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা।

রাজ্যের পক্ষ থেকে আদালতে আরও যুক্তি দেওয়া হয়, এই অর্থের উৎস এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তদন্তের স্বার্থেই তাঁর হেফাজতি জিজ্ঞাসাবাদ জরুরি বলে সওয়াল করা হয়। অন্যদিকে, সুমিত রায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য। তাঁরা তাঁর পক্ষে আগাম জামিনের আবেদন জানান। তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, তদন্তে সহযোগিতা করার জন্য সুমিতকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তিনি তদন্তে প্রত্যাশিতভাবে সহযোগিতা করেননি। সেই কারণেই তাঁর আগাম জামিনের সুরক্ষা বা রক্ষাকবচ বাতিল করা হয়েছে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পর শালবনির জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের গ্রেফতার হয়ে গেলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!