- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ৯, ২০২৬
ইউক্রেনে ফের রাশিয়ার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। নিহত ৩০, আহত ৫৪
বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলায় ৩০ জন নিহত এবং অন্তত ৫৪ জন আহত হয়েছেন। যার মধ্যে গণপরিবহনের একটা বাসে হামলাও চালানো হয়েছে। শীত আসার ঠিক আগে এই তীব্র হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এবং এর পার্শ্ববর্তী শহর স্লোভিয়ানস্কে গণপরিবহন স্থগিত করা হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে।
ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলিয়াশকিন রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এবং এর পার্শ্ববর্তী শহর স্লোভিয়ানস্কে গণপরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে। ফিলিয়াশকিন বলেন, ‘রাশিয়ার এই ভয়ঙ্কর হামলার পরিস্থিতিতে যাত্রী ও চালকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার কোনও অধিকার আমাদের নেই। ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের বাসিন্দাদের নিরাপত্তাই সর্বাগ্রে। তাই গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উত্তর ইউক্রেনের প্রিলুকি শহরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর এই হামলাগুলো চালানো হল। যাতে মৃতের সংখ্যা বেড়ে ৫ শিশুসহ ২২ জনে দাঁড়িয়েছে। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীরা তল্লাশি চালায়। এই হামলায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। হামলার শিকার হওয়া বেঁচে যাওয়া মানুষ ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টেই ঘুমাতে বাধ্য হয়েছিলেন, কারণ তারা ঘুমানোর জন্য অন্য কোনো জায়গা খুঁজে পাননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন যে, শীতকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও তীব্র করবে। তিনি ন্যাটো দেশগুলির কাছে অতিরিক্ত প্রতিরক্ষা সহায়তার জন্য আবেদন করেছেন। জেলেনস্কি এক অনলাইন পোস্টে লিখেছেন, ‘মৌখিক সমর্থন ইউক্রেনের প্রতিরক্ষার জন্য নতুন প্যাকেজের আকারে বাস্তব রূপ লাভ করুক। অ্যান্টি–ব্যালিস্টিক সক্ষমতার সরবরাহ, আমাদের যুদ্ধবিমানের জন্য গোলাবারুদ এবং ইন্টারসেপ্টরে বিনিয়োগ, এই সবই প্রতিদিন সরাসরি জীবন বাঁচাতে সাহায্য করছে।’
ইউক্রেনের জ্বালানি সংস্থা, ডিটেক জানিয়েছে যে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো কিয়েভে জরুরি বিদ্যুৎ বিভ্রাটের নির্দেশ দিয়েছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে এটা দেশজুড়ে নির্ধারিত নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট থেকে ভিন্ন এবং সেই সময়কালে এটি প্রযোজ্য হবে না।
এক জনসচেতনতামূলক প্রচার পরিবারগুলিকে জরুরি কিট প্রস্তুত করতে, পানীয় জল মজুত করতে এবং এই শীতে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় অফ–গ্রিড বিদ্যুৎ উৎসের ব্যবস্থা করার জন্য আহ্বান জানানো হয়েছে। কারণ মস্কো তার আক্রমণের তীব্রতা বজায় রেখেছে। কিয়েভ পুলিশ জানিয়েছে , বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা আবাসিক ভবনের কাছে পড়া আরও দুটি অবিস্ফোরিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড নিষ্ক্রিয় করেছেন। যেগুলির প্রতিটির ওজন প্রায় আধা টন। পুলিশের মতে, বুধবার গভীর রাতে রাশিয়ান ড্রোন কিয়েভের ওবোলোনস্কি এবং দেসনিয়ানস্কি জেলায় হামলা চালিয়েছে।
❤ Support Us






