Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৭, ২০২৬

জার্সি নিয়ে প্রতিবাদ, তহুরা খাতুনকে হুমকি রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা সচিবের

আরম্ভ ওয়েব ডেস্ক
জার্সি নিয়ে প্রতিবাদ, তহুরা খাতুনকে হুমকি রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা সচিবের

৪১তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলার অ্যাথলিটদের দেওয়া হয়েছিল হাফহাতা জার্সি। এই নিয়ে তীব্র অসন্তোষ মেয়ে অ্যাথিটদের। তা নিয়ে প্রতিবাদও করেন অ্যাথলিটরা। জুনিয়র পর্যায়ে দেশকে আন্তর্জাতিক স্তরে পদক এনে দেওয়া তহুরা খাতুন ফেসবুকে একটা ভিডিও আপলোড করেন। সোশ্যাল মিডিয়ায় জার্সি নিয়ে ভিডিও আপলোড করায় রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব কমল মিত্রর হুমকির মুখে পড়তে হল তহুরা খাতুনকে।
জাতীয় প্রতিযোগিতায় অ্যাথলিটদের রাজ্য সংস্থার দেওয়া জার্সি গায়েই নামতে হবে। জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন এটাই নিয়ম। অ্যাথলিটদের সাধারণত হাতকাটা অর্থাৎ স্লিভলেস জার্সি দেওয়া হয়। কিন্তু জাতীয় জুনিয়র প্রতিযোগিতা বাংলার অ্যাথলিটদের হাফহাতা জার্সি দেওয়া হয়েছে। এই নিয়ে চরম ক্ষোভ বাংলার মেয়ে অ্যাথলিটদের। আর সেই ক্ষোভ উগরে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার অদূরদর্শীতার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তহুরা খাতুন।

অন্য রাজ্যের অ্যাথলিটদের বিদ্রুপের মুখে পড়ে হাফহাতা জার্সি কেটে কেটে দৌড়ানোর উপযোগী করে নিয়েছিল বাংলার অ্যাথলিটরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তহুরা। অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তহুরা বলেন, ‘‌ফেডারেশনের নিয়ম, জাতীয় প্রতিযোগিতায় রাজ্য সংস্থার দেওয়া জার্সি পরে নামতে হবে। কেউ ব্যক্তিগত জার্সি পরে প্রতিযোগিতায় নামতে পারবে না। আমাদের যে জার্সি দেওয়া হয়েছে, সেটা রানিং কিট নয়, হাফহাতা। আমরা স্লিভলেস জার্সি পরে ট্র‌্যাকে নামি। যাঁরা এইরকম জার্সি দিয়েছেন, একেবারে অবিবেচকের মতো কাজ করেছেন।’‌

অ্যাথলিটরা জার্সি নিয়ে অভিযোগ করায় ক্ষুব্ধ রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব কমল মিত্র। তহুরা খাতুনের ভিডিও আপলোড করা নিয়ে তিনি বলেন, ‘‌রাজ্য সংস্থাকে না জানিয়ে, কেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছে। অনেক টাকা পেয়ে গেছে তো, তাই বেশি বাড়াবাড়ি করছে। ভুল একটা হয়েছে। এই নিয়ে এতটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে সাইয়ের কাছেও রিপোর্ট করব।’‌ এবারের জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে নেমে সোনা জিতেছেন তহুরা। জার্সির হাত কেটে স্লিভলেস বানিয়ে সেই জার্সি পরেই ট্র্যাকে নেমে বাংলাকে সোনা এনে দিয়েছেন। তারপরেও রাজ্য সংস্থার সচিবের কাছ থেকে হুমকি পেতে হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!