Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৬

যুব অলিম্পিকে সোনা জয় গুঞ্জন, মিতেইয়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
যুব অলিম্পিকে সোনা জয় গুঞ্জন, মিতেইয়ের

বিশ্বমঞ্চে মণিপুরের নাম উজ্জল করলেন ১৭ বছর বয়সী বক্সার এল আম্বেকর মিতেই। যুব অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় বক্সার হিসেবে বক্সিংয়ে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। ছেলেদের ৫০ কেজি বিভাগের ফাইনালে আয়ারল্যান্ডের ক্রিশ্চিয়ান জুবানিকে ৩-২ ব্যবধানে পরাজিত করে আম্বেকর মিতেই দেশের প্রথম বক্সার হিসেবে সোনা জেতেন মিতেই। অন্যদিকে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছেন হরিয়ানার গুঞ্জনও।

এই প্রতিযোগিতায় ভারতের আগের সেরা পারফরম্যান্স ছিল ২০১০ সালের যুব অলিম্পিকে। শিবা থাপা ৬০ কেজি ওজন বিভাগে রুপো জিতেছিলেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০১০ সালের যুব অলিম্পিকে বিকাশ কৃষ্ণানও একটা ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কিন্তু আগে কখনও সোনা আসেনি। পাতিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস (এনআইএস)-এ প্রশিক্ষণরত আম্বেকর দারুণভাবে ফাইনালে জায়গা করে নেন। তিনি কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার আব্রাহাম কালেঙ্গাকে পরাজিত করেন। এরপর সেমিফাইনালে কলম্বিয়ার ইজোন জেফরি গালিয়া আরেভালোকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছন।

ফাইনালে মণিপুরের আম্বেকর মিতেই অসাধারণ স্থিরতা ও আত্মবিশ্বাস প্রদর্শন করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি আইরিশ বক্সারকে ৩-২ ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। যুব অলিম্পিকে আম্বেকরের সোনা জয় ছিল ভারতের সেরা পারফরম্যান্স। তবে পরে দেশকে আরও একটা সোনা এনে দেন গুঞ্জন। হরিয়ানার ১৭ বছর বয়সী গুঞ্জন মেয়েদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে আলজেরিয়ার বুথাইনা বেনসালাকে ৫–০ ব্যবধানে উড়িয়ে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়ছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!