- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ১, ২০২২
পুজোর আরম্ভ! মমতার শোভাযাত্রায় জনস্রোতের তরঙ্গ, বহু ধ্বনিতে মেতে উঠল মহানগর!
বৃহস্পতিবার সকালে, শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি, ঢাকের তালে তালে মেতে উঠল মহানগর। জোড়া সাঁকো ঠাকুর বাড়ি থেকে শোভাযাত্রা শুরু করলেন জনমুখী নেত্রী।
চিত্র সংগৃহীত
মমতা বন্দোপাধ্যায়ের প্রতিশ্রুতি সত্য। এক মাস আগেই শুরু হয়ে গেল পুজো। বৃহস্পতিবার সকালে, শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি, ঢাকের তালে তালে মেতে উঠল মহানগর। জোড়া সাঁকো ঠাকুর বাড়ি থেকে শোভাযাত্রা শুরু করলেন জনমুখী নেত্রী। মুখ্যমন্ত্রী শোভাযাত্রার শুরুতেই স্বরণ করিয়ে দিলেন তাঁর বহু ঘোষিত অঙ্গীকার- সব সম্প্রদায়, সব শ্রেনী, সন বর্নের মানুষকে গুরুত্ব দিই আমরা। এ উৎসব সকলের। ইউনেস্কো দূর্গাপূজাকে আবহমান ঐতিহ্যের সম্মান দিয়েছে। ইউনেস্কোকে ধন্যবাদ। ধন্যবাদ গোটা বিশ্বকে!
❤ Support Us








